Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নির্বাচনী হালচাল চাঁপাইনবাবগঞ্জ-১

ধানের শীষকে হারিয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি,২০২৬, ১১:৪০ পিএম
ধানের শীষকে হারিয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বেসরকারিভাবে পাওয়া চূড়ান্ত ফলাফলে বিশাল জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা ড. কেরামত আলী।

তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞাকে ২৯ হাজার ১৫৭ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

শিবগঞ্জ উপজেলার ১৫৯টি ভোটকেন্দ্রের সবকটির প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ড. কেরামত আলী পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮৭৬ ভোট।

অন্যদিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৭১৯ ভোট।

নির্বাচনী সূত্র জানিয়েছে, সকাল থেকেই শিবগঞ্জের কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ড. কেরামত আলীর এই বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর শিবগঞ্জ পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিজয় মিছিল বের করেছেন। বিজয় অর্জনের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. কেরামত আলী শিবগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বর্তমানে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার চূড়ান্ত প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)