ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ছাত্রলীগের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ ● গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে নাহিদের বাসা থেকে টাকা-স্বর্ণালঙ্কার লুট ● উনি এখন লাশের অপেক্ষায় আছেন, নিজের দলীয় কর্মীদের লাশ চান ● চট্টগ্রাম খাগড়াছড়িতে দুই পিকআপে অগ্নিসংযোগ ● ইউনিয়ন পরিষদে ভোট ৫ ধাপে প্রকাশ করলেন নির্বাচন কমিশন.....ইসি ● বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভাংচুর,স্হানীয় বিএনপির নেতা সেলিম রেজা হাসপাতালে ● ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে ● সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন ● মৃতদেহ পুড়িয়ে ও বুলডোজার দিয়ে গণহত্যার আলামত নষ্ট করেছে....মিয়ানমার ● নিট কনসার্ট গ্রুপ ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
গাজীপুর কালীগঞ্জ উপজেলায় ভূমি অফিসে

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি,পাঁচ সাংবাদিক গ্রেফতার ও কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক গাজীপুর

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ১০:১৬ এ এম
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি,পাঁচ সাংবাদিক গ্রেফতার ও কারাদণ্ড

গাজীপুর কালীগঞ্জ উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আর্থিক সুবিধা দাবি করার অভিযোগে পাঁচ প্রতারককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকেলে কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি সাদা রঙের নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ ১৪-৬৮৫২) নিয়ে অভিযুক্তরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যান।

গাড়িটিতে বিভিন্ন মিডিয়া হাউসের স্টিকার, ভিজিটিং কার্ড ও বুম সংযুক্ত ছিল।

তারা নিজেদের বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আর্থিক সুবিধা দাবি করেন।

অভিযোগ অনুযায়ী, আর্থিক সুবিধা দিতে অস্বীকৃতি জানানো হলে তারা ‘দূর থেকে এসেছেন’

উল্লেখ করে যাতায়াতের জ্বালানি খরচ ও দুপুরের খাবারের জন্য অর্থ দাবি করেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া স্থানীয় মূলধারার গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট মিডিয়া হাউসগুলোর সঙ্গে যোগাযোগ করেন।

যাচাই-বাছাই শেষে অভিযুক্তদের পরিচয় ভুয়া বলে প্রমাণিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— নেত্রকোনা সদর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মনিরুজ্জামান (৫৪), গাজীপুর মহানগরের পূবাইল করমতলা এলাকার বাহার আলী দেওয়ানের ছেলে মাজহারুল ইসলাম অনিক দেওয়ান (২৪), টঙ্গীর আরিচপুর এলাকার বাচ্চু সরকারের ছেলে নাজমুল ইসলাম সেলিম সরকার (৩৪), টঙ্গীর এরশাদনগর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে কামরুজ্জামান (২৪) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইবপুর গ্রামের ফখরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার (১৯)।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, “যারা বিভিন্ন মিডিয়া হাউসের নাম ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা বা চাঁদাবাজির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)