Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মৃত্যুর খবর শুনে বোন মারা যান

আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক গাজীপুর

প্রকাশ : রবিবার, ৭ জুন,২০২৬, ০৭:৫৪ পিএম
আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান মারা গেছেন

গাজীপুর শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

রোববার (০৭ জুন) দুপুরে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে ভাই আনিছুর রহমানের মৃত্যুসংবাদ শোনার পর হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তার বড় বোন রাশিদা বেগমও মারা গেছেন।

২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার সময় থেকে একাধারের চারবার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ শ্রীপুরের সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।আনিছুর রহমান ও বোন রাশিদা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন।

রবিন বলেন, ডায়াবেটিস, কিডনিসহ শারিরীক নানা ধরনের জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন আনিছুর রহমান। তাকে কয়েকদিন আগে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়।

শারিরীক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মেয়র আনিছুর রহমানের মৃত্যুর খবরে বাড়িতে পৌঁছলে তার বড় বোন রাশিদা খাতুন জ্ঞান হারান।

এ সময় তাকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, সোমবার বেলা ১১টার দিকে শ্রীপুর পৌরসভার মাধখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

আনিছুর রহমান বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯১ সালে শ্রীপুর কলেজের ভিপি নির্বাচিত হন।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম মেয়র নির্বাচিত হন।

২০২৪ সালের ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকার সারাদেশের ৩২৩ পৌরসভার মেয়র অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এ সময় শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানকেও অপসারণ করা হয়।

বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আনিছুর রহমান রাজধানীসহ বিভিন্ন জায়গায় বসবাস করতেন। এ সময় ডায়াবেটিসসহ নানা জটিল রোগ দেখা দেয়।

অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)