ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নারায়ণগঞ্জ ফতুল্লায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে....প্রধানমন্ত্রী ● মাদকের নোংরা টাকায় হাত না দিতে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি....ডিআইজি ● ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন,সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন ● একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন....শ্রম মন্ত্রী ● সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় সংসদে সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৬:১০ পিএম
জাতীয় সংসদে সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নিয়েছে সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয় এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নের উদ্দেশ্যে বুধবার (১৮ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।

জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও মতামত প্রদানের জন্য গঠিত কমিটির তৃতীয় (মুলতবি) সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।

থ্রিডি উপস্থাপনায় সৌরবিদ্যুতের পরিকল্পনা:

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা তুলে ধরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

উপস্থাপনায় সংসদ সচিবালয়ের মোট বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার (এসি) কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উপযোগী অব্যবহৃত ও ফাঁকা স্থান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত উৎপাদনক্ষমতা নির্ধারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

গঠন হচ্ছে কারিগরি কমিটি ও উপকমিটি:

প্রকল্পের কার্যক্রম দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের লক্ষ্যে বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে একটি কারিগরি (স্পেসিফিকেশন) কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠন করা হবে।

এ ছাড়া প্রস্তাবিত কমিটির কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে।

এতে রয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলম।

২৪ নভেম্বরের মধ্যে কারিগরি স্পেসিফিকেশন জমার নির্দেশ:

বৈঠকে ডিপিডিসির তৈরি করা কারিগরি স্পেসিফিকেশন আগামী ২৪ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ সচিবের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনার ভিত্তিতে পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বায়ের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সচিবকে বলা হয়েছে।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ডিপিডিসি, গণপূর্ত অধিদপ্তর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)