Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নতুন বেতনকাঠামো কার্যকর নিয়ে জটিলতা, পুরোনো স্কেলেই বেতন পাচ্ছেন অনেকে ● আইফার ২৬তম আসরে ১২ পুরস্কার জিতল'ধুরন্ধর’সেরা অভিনেতা রণবীর ● প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে নাসিকের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার! ● পেলোসি মামদানি ও এল-সায়েদের ইসরায়েলবিষয়ক অতীত মন্তব্য উদ্বেগজনক ও ভুল ● রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ● কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতা ও শিক্ষায় দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত....এম নজরুল ইসলাম খান ● কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা ● ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়’ইহুদি ধর্মপ্রচারকের মন্তব্যে তোলপাড় ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা ● ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৬:৩৪ পিএম
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা

মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল পরীক্ষার জন্য নির্ধারিত ফির অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না।

কর্মীদের ৮ হাজার টাকার বেশি না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে মেডিকেল পরীক্ষার জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

এতে আরও বলা হয়, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না।

মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

কোনো কর্মী মেডিকেল স্লিপ পাওয়ার পর অন্য কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে তাঁর মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে।

এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।

কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি টাকা দাবি করলে, হয়রানি করলে বা অযথা সময়ক্ষেপণ করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে।

এ জন্য secretary@probashi.gov.bd ঠিকানায় অভিযোগ জানানো যাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইগ্রামস (MiGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার জন্য মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)