ঢাকা, বাংলাদেশ রবিবার, ১১ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হিন্দুত্ববাদী সংখ্যাগরিষ্ঠতাবাদ ও ফ্যাসিবাদ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না... নাহিদ ইসলাম ● রাশিয়ার বিমান হামলায় জাপোরিঝিয়ায় ১৭ জন নিহত ● রাজধানী শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আটক আয়াস ● নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন ● প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা ● বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম ● দিল্লিতে এবার নেহা বোরাকে আটক করল পুলিশ ● উড্ডয়নের পর বিমানের চাকা খুলে পড়ল,ঢাকায় জরুরি অবতরণ ● হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু ● দিল্লিতে সিজেপির বিক্ষোভে যাওয়ার পথে তুষার গান্ধী আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
যুব উন্নয়ন অধিদপ্তরের

প্রশ্নফাঁসে বাতিল যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা,তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০২:৫৭ পিএম
প্রশ্নফাঁসে বাতিল যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা,তদন্তে কমিটি

প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা বাতিল করেছে সরকার।

একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) মন্ত্রণালয়ের যুব-১ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

১১তম গ্রেডের এ পদে শনিবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসার পর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন অনুবিভাগ) আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—মন্ত্রণালয়ের ফিন্যান্স অ্যান্ড পারফরম্যান্স ম্যানেজমেন্ট অধিশাখার যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (সিড ফাইন্যান্সিং)।

মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার উপসচিব কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, নিয়োগ পরীক্ষা পরিচালনার জন্য গঠিত কমিটির সদস্য এবং প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জবানবন্দি নিতে হবে।

এ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভ্যন্তরীণ ও বহিঃস্থ সহায়তাকারীদের ভূমিকা খতিয়ে দেখতে হবে।

কমিটিকে পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তের প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)