ঢাকা, বাংলাদেশ বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

গণতন্ত্রের মানসপুত্র’ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্ম দিন আজ মংগলবার ৮ সেপ্টেম্বর প্রেসিডেন্টট্রাম্পের দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে...রাষ্ট্রপতি ইসরায়েল যুক্তরাজ্যসহ ১২ দেশে অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ, সিরিয়ায় যুদ্ধপরাধ নিয়ে....জাতিসংঘ দরপত্র ছাড়া এনসিটি হস্তান্তরের প্রক্রিয়ায় রাষ্ট্র ঝুঁকির মুখে পড়তে পারে...অধ্যাপক আনু মুহাম্মদ জেলা নাজির অসুস্থ কামরুল ইসলামের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা পরিবারের দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে দ্বীপ জেলা ভোলাকে...নৌপরিবহনমন্ত্রী অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়”....মনিরুজ্জামান মনি টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১,
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদে একসঙ্গে ভোট....ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ১১:৩৪ পিএম
এক উপজেলার সব ইউনিয়ন পরিষদে একসঙ্গে ভোট....ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ক্ষেত্রে একটি উপজেলার সব ইউনিয়ন পরিষদে একই সঙ্গে ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

সোমবার (০৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, ‘ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে। পাঁচ ধাপে নাকি ছয় ধাপে হবে, তা এখনো ঠিক হয়নি। তবে আমি এটুকু বলতে পারি, উপজেলাভিত্তিক নির্বাচন হবে।

একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, সেগুলোতে একই সঙ্গে নির্বাচন হবে।’

তিনি বলেন, একটি উপজেলার কয়েকটি ইউনিয়নে একসঙ্গে নির্বাচন করে বাকি ইউনিয়নগুলো অন্য ধাপে নিলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই একই উপজেলার সব ইউনিয়নে একসঙ্গে ভোট নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

তবে নির্বাচন কত ধাপে হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়েও কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানান ইসি সচিব।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বরে ভোটের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।

এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)