Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক আজ সিরিয়ার অবস্থিত দুই রুশ সামরিক ঘাঁটি নিয়ে নতুন সমঝোতা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নির্বাচন কমিশনার ভবন

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৪:২৬ পিএম
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (০৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি নেওয়া হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও রুহুল কবীর রিজভী প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে। আর ভোটগ্রহণ হবে ২০ আগস্ট।

এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ইসি সচিব জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুসরণ করে প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন।

নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদের অধিবেশন কক্ষে নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হবে।

তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

১৬ আগস্ট রোববার সকাল ১০টা থেকে ইসি ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা।

আর ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইতোমধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।

তফসিল ঘোষণার পর কমিশনের প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, আপাতত নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়েছে। পরবর্তী সময়ে নির্বাচনসংক্রান্ত হালনাগাদ তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)