Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আজ স্কুল বন্ধ। অথচ এই দিনটা হয়তো দেখতেই হতো না! এক,দুই দিনের মধ্যে বঙ্গভবন ছাড়তে পারেন বলে জানিয়েছেন বঙ্গভবনের একজন কর্মকর্তা শেখ হাসিনাকে তাড়িয়েছি,যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে...জামায়াতের আমির রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রাজনৈতিক বিতর্ক নয়,গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান...স্থানীয় সরকার মন্ত্রীর সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি...আইনমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি নয়...ডোনাল ট্রাম্প মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায় জ্বালানি ও রেমিট্যান্সে সবচেয়ে বড় ঝুঁকিতে বাংলাদেশ রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ‘সংবিধান রক্ষা করেছি, আমি কোনো অপরাধী নই...মো: শাহাবুদ্দিন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পদত্যাগের পর গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে

‘সংবিধান রক্ষা করেছি, আমি কোনো অপরাধী নই...মো: শাহাবুদ্দিন

এস এম মিজান ও আতিকুর রহমান

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৬:০৫ এ এম
‘সংবিধান রক্ষা করেছি, আমি কোনো অপরাধী নই...মো: শাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর মো. সাহাবুদ্দিন বলেছেন, দায়িত্ব পালনকালে তিনি সংবিধানের বাইরে কোনো কাজ করেননি।

নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে সবসময় মাথা উঁচু করেই দায়িত্ব পালন করেছেন এবং ২০২৪ সালের ০৫ আগস্ট-পরবর্তী সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রেখেছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগের পর একটি গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, তার সরে দাঁড়ানোর একমাত্র কারণ গুরুতর শারীরিক অসুস্থতা।

সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে ছড়িয়ে পড়া নানা আলোচনা ও গুঞ্জন প্রত্যাখ্যান করে তিনি দাবি করেন, গণমাধ্যমে প্রকাশিত অনেক তথ্যই বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

তার ভাষ্য, প্রচারিত এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, তৈরি করা এবং কল্পনাপ্রসূত।

তিনি আরও বলেন, মনগড়া তথ্যের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং ফোন বা অন্য কোনো বাহ্যিক চাপের কথা যেভাবে প্রচার করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই।

বঙ্গভবন ছাড়ার বিষয়ে তিনি জানান, পদত্যাগের পর আইন অনুযায়ী আরও এক মাস বঙ্গভবনে অবস্থানের সুযোগ থাকলেও তিনি সেখানে দীর্ঘদিন থাকবেন না।

যত দ্রুত সম্ভব নিজের গুলশানের বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

নিজের দায়িত্ব পালন নিয়ে মূল্যায়ন করতে গিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, সংকটপূর্ণ সময়ে সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করাই ছিল তার অন্যতম বড় অর্জন।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী সরকার গঠনের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত।

সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেই তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন।

তার ভাষ্য, ওই সরকার দায়িত্ব পালন করেছে, পরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমানে একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে।

দেশের এই রূপান্তর ও স্থিতিশীলতার পেছনে নিজের অবদানের কথাও উল্লেখ করেন সদ্য সাবেক রাষ্ট্রপতি।

এ সময় তিনি আরও বলেন, তিনি সম্পূর্ণ সংবিধান রক্ষা করে দায়িত্ব পালন করেছেন এবং তিনি কোনো অপরাধী নন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)