ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

বেসরকারি শিক্ষক কর্মচারী চাকুরী জাতীয়করণ ঐক্যজোটের উদ্যোগে সংবাদ সম্মেলন নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি নতুন প্রকল্প দ্রুত সময় নেওয়া হবে,যাতে এ সরকারের আমলে শেষ করা যায়....আবদুল আউয়াল মিন্টু ন্যাশনাল ডক্টরস ফোরামের: সচেতনতামূলক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত গণপূর্ত কর্মচারী ইউনিয়নের ১৫০০ কর্মচারীকে নিয়মিতকরণের দাবিতে সংবাদ সম্মেলন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনী চূড়ান্ত করতে বৈঠকে ইসি ঢাকার ১২০ মোড়ে চালু হচ্ছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সড়ক ও জনপদ তারাবো সিএমবি কোয়াটারে গ্যাস-পানির টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় প্রার্থীদের পক্ষে আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়ার অভিযোগ ঢাকা ৫ আসন এমপির বিরুদ্ধে সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নতুন প্রকল্প দ্রুত সময় নেওয়া হবে,যাতে এ সরকারের আমলে শেষ করা যায়....আবদুল আউয়াল মিন্টু

এস এম মিজান

প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৬:৪৮ পিএম
নতুন প্রকল্প দ্রুত সময় নেওয়া হবে,যাতে এ সরকারের আমলে শেষ করা যায়....আবদুল আউয়াল মিন্টু

চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, এমপি।

মঙ্গলবার (২১ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যকার আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সোমবার ২০ জুলাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভূক্ত চলমান ও অননুমোদিত নতুন প্রকল্পসমূহ পর্যালোচনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, নতুন প্রকল্প দ্রুততম সময়ে নেওয়া হবে যাতে এই সরকারের মেয়াদেই তার ফলাফল দৃশ্যমান হয়।

প্রকল্পগুলো এমনভাবে গ্রহণ করা হবে যেন জনগনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটে। এই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সকল বিষয়ে মনিটরিং করছেন।

জনগন যাতে সর্বোচ্চ সুফল পেতে পারে সেটা বিবেচনায় নিয়ে নতুন প্রকল্প গ্রহণ করার পরামর্শ দেন তিনি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি, এমপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চলমান ও অননুমোদিত নতুন প্রকল্পসমূহ নিয়ে পর্যালোচনায় অংশ নেন।

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সকল মন্ত্রণালয়ের প্রকল্পসমূহ পর্যালোচনা করা হচ্ছে।

এই বছরেই সবচেয়ে বেশি সংখ্যক প্রকল্প হাতে নিতে হবে। কারণ এখন যে প্রকল্পগুলো নেওয়া হবে তা এই সরকারের মেয়াদেই শেষ হবে। তিনি নতুন প্রকল্প দ্রুততম সময়ে গ্রহণের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মোঃ সাইমুম পারভেজ, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ সদস্য (সচিব) মোঃ মাহমুদুল হোসাইন খান, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ, বিভিন্ন সংস্থার প্রধানগণ, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)