Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ইচ্ছাকৃত পক্ষপাতের প্রমাণ নেই...ফিফা সভাপতি আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বলে মন্তব্য করলেন...নায়ক ওমর সানী এক কোটির বেশি শিক্ষার্থী পাবেন স্কুল ড্রেস-ব্যাগ...প্রধানমন্ত্রী সারাদেশে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ সচেতন শিক্ষক সমাজের ৮ দফা দাবি আগামী ১০ আগস্ট ঢাকায় চিনিকল শ্রমিক ও আখচাষীদের সমাবেশ আলফালাক ও মাইশা প্রপার্টিজের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতারণার অভিযোগে যুক্তরাজ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন টাইব্রেকে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্কুলের তুলনায় মাদ্রাসায় ভালো লেখাপড়া হয়....মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০২:০৪ পিএম
স্কুলের তুলনায় মাদ্রাসায় ভালো লেখাপড়া হয়....মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশের মাদ্রাসাগুলোতে অনেক ক্ষেত্রে স্কুলের তুলনায় ভালো লেখাপড়া হয়।

একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মাদ্রাসা থেকে আসা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য।

সোমবার (০৬ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা হলরুমে শিক্ষার মানোন্নয়ন ব মন্ত্রী বলেন, “সরকারি স্কুলের শিক্ষকরা নিয়মিত বেতন, অবসরের পর পেনশন ও গ্র্যাচুইটির সুবিধা পান। কিন্তু অধিকাংশ মাদ্রাসা শিক্ষক সেই সুযোগ-সুবিধা পান না।

তারপরও অনেক মাদ্রাসায় শিক্ষার মান স্কুলের তুলনায় ভালো।” তিনি আরও বলেন, “আপনারা হয়তো অবাক হবেন, দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে এখন মাদ্রাসা থেকে আসা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য।

একইভাবে কিন্ডারগার্টেন ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরাও ভালো করছে। কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কতজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারছে, সেই প্রশ্নও আমাদের ভাবতে হবে।”

মাদ্রাসা শিক্ষকদের নিষ্ঠার প্রশংসা করে আহমেদ আযম খান বলেন, “অনেক মাদ্রাসা শিক্ষক সীমিত আয়ে জীবনযাপন করেন।

তারা দায়িত্ববোধ থেকে শিক্ষার্থীদের পাঠদান করেন এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করেন।”

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে এবং শিক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)