Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মানসিক স্বাস্থ্যসেবায় দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সাইফুল আলম সরকার, ঢাকা

প্রকাশ : শনিবার, ৪ জুলাই,২০২৬, ০৩:১৫ পিএম
মানসিক স্বাস্থ্যসেবায় দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

মানসিক স্বাস্থ্যসেবায় পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক চিকিৎসা পদ্ধতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ০৩ জুলাই  রাজধানীর ঢাকা আহছানিয়া মিশনের অডিটোরিয়ামে ঢাকা আহছানিয়া মিশন (স্বাস্থ্য সেক্টর) ও আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ২২ জন মনোচিকিৎসক, মনোসামাজিক পরামর্শদাতা এবং মানসিক স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী অংশ নেন।

প্রশিক্ষণ পরিচালনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ক্লিনিক্যাল মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জহির উদ্দিন।

তিনি মানসিক স্বাস্থ্যসেবায় গবেষণাভিত্তিক চিকিৎসা পদ্ধতির গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণে মনোসংযোগের চর্চা, মানসিক সংকট মোকাবিলার কৌশল, আবেগ নিয়ন্ত্রণ, আত্মপ্রশান্তির পদ্ধতি এবং ব্যক্তি-সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দক্ষতা নিয়ে হাতে-কলমে অনুশীলন করানো হয়।

পাশাপাশি বাস্তব ঘটনার বিশ্লেষণ, দলীয় আলোচনা এবং ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত সক্ষমতা আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্যসেবার চাহিদা দ্রুত বাড়ছে। এ বাস্তবতায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

এ ধরনের আয়োজনের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাজীবীরা আধুনিক, কার্যকর এবং গবেষণাভিত্তিক সেবা প্রদানে আরও সক্ষম হয়ে উঠবেন।

তারা আরও বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা সেবাগ্রহীতাদের জন্য মানসম্মত ও মানবিক মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের পেশাগত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের পরবর্তীতে সনদপত্র প্রদান করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)