ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ ● অ্যানথ্রপিকের এআই ব্যবহার পুরোপুরি বন্ধ করল পেন্টাগন ● সদরঘাটে লঞ্চে জবি ছাত্রদলের চাঁদা দাবি ও সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্থা ● ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান....রাষ্ট্রপতির ● এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ● লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ:ভারতের বিচারপতি ● নারায়ণগঞ্জ ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় জনতার ইটের আঘাতে ওসি আহত ● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক শেরপুর

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৭:৩৮ পিএম
শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান

শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি প্রাইভেটকারসহ চারটি প্রতিষ্ঠান পুড়ে গেছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে শহরের থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে একটি বাস কাউন্টার, দুটি ফুলের দোকান, একটি ডেন্টাল ক্লিনিক এবং একটি প্রাইভেটকার।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি প্রাইভেটকারের ইঞ্জিনে আগুন দেখতে পান তারা।

পরে আগুন দ্রুত পাশের প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রেড ক্রিসেন্টের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী লিটন মিয়া বলেন, ‘আমি দেখি কাউন্টারের পেছনে আগুন জ্বলছে।

পরে কাছে গিয়ে দেখি প্রাইভেটকারের সামনের অংশে আগুন। এরপর আশপাশের লোকজনকে নিয়ে বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসে খবর দিই।’

স্থানীয় বাসিন্দা বাপ্পী বলেন, ‘আগুনের ধোঁয়া দেখে দৌড়ে এসে দেখি প্রাইভেটকারের সামনের অংশে আগুন জ্বলছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা বলতে পারছি না। অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।’

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, আগুনের সূত্রপাত বাস কাউন্টার থেকে হতে পারে।

তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)