Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
দিনাজপুর হাকিমপুরে সমাজকল্যাণ মন্ত্রী

দেশের কৃষিখাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর

প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ,২০২৬, ০৯:১০ পিএম
দেশের কৃষিখাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে সরকার

দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির কোনো বিকল্প নেই উল্লেখ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কৃষি খাতকে এগিয়ে নিতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শিগগিরই ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছেন।

এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ করতে পারবেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫–২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফসলের ফলন বাড়াতে এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সহায়তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে”—এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ৮০০ জন কৃষকের মাঝে আউশ ধানের জন্য জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।

এছাড়া ২০ জন কৃষকের মাঝে পাট চাষের জন্য জনপ্রতি ১ কেজি বীজ, ৫ কেজি এমওপি এবং ৫ কেজি ডিএপি সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম, সার্কেল এএসপি এ.এন.এম. নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, এ ধরনের সহায়তা কৃষকদের চাষাবাদে আরও উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম জানান, কৃষকদের মাঝে সময়মতো উপকরণ পৌঁছে দেওয়া এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ দিতে উপজেলা কৃষি অফিস প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)