ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে...মাহদী আমিন ● গোপালগঞ্জে নাশকতা-সহিংসতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তলব ৪ প্রতিষ্ঠানের তথ্য ● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ● গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার হাসানকে গ্রেপ্তার ● গোপালগঞ্জে বিএনপির আরও ছয় নেতার পদত্যাগ ● জামায়াত ইসলাম আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে....অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ● ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা ফাঁস ● দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন ● রাজউক একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান....টিআইবি ● সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় রাজস্ব বোর্ড খতিয়ে দেখেছেন

গোপালগঞ্জে নাশকতা-সহিংসতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তলব ৪ প্রতিষ্ঠানের তথ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৭:২৩ পিএম
গোপালগঞ্জে নাশকতা-সহিংসতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তলব ৪ প্রতিষ্ঠানের তথ্য

গোপালগঞ্জ সাম্প্রতিক নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেন ও কর সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর অংশ হিসেবে জেলার ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

একই সঙ্গে চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে।

এনবিআরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তালিকায় মোট ১০১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে।

তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পদধারী নেতা, জনপ্রতিনিধি এবং সাবেক একজন স্বাস্থ্য সচিব রয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের পাঁচটি উপজেলার ব্যক্তি ও প্রতিষ্ঠান এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন কোটালীপাড়া উপজেলার।

এ ছাড়া গোপালগঞ্জ সদর উপজেলায় ১৭ জন, টুঙ্গিপাড়ায় ১৫ জন, মুকসুদপুরে ১৪ জন এবং কাশিয়ানীতে ১৯ জন রয়েছেন।

তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, সাবেক স্বাস্থ্য সচিব সেরাজুল হক খান ও তাঁর স্ত্রী আশরাফুন নাহার।

এ ছাড়া গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া এবং সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাসের নাম রয়েছে।

তালিকায় আরও রয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাবিউল আলম সিকদার ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোকতার হোসেন।

এ ছাড়া মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম রিফাতুল আলমের নামও রয়েছে তালিকায়।

যেসব ঘটনায় তদন্তের উদ্যোগ:

গত ১৫ থেকে ১৯ নভেম্বর গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষ, সড়ক অবরোধ, পুলিশ স্থাপনায় হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।

এসব ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। বিশেষ করে ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

একই সময়ে পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনাও ঘটে।

এসব সহিংসতা ও নাশকতার ঘটনায় কারা অর্থের জোগান দিয়েছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেনের উৎস কী এবং তাঁদের করসংক্রান্ত কোনো অনিয়ম রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এনবিআর এই উদ্যোগ নিয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)