ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ছিনতাইয়ের ঘটনায় মামলা করে ফেরার পথেই আবারও ছিনতাইয়ের শিকার সাংবাদিক পিয়াস ● নারায়ণগঞ্জে অনলাইন ট্রেডিং অ্যাপে ১১ লাখ টাকা প্রতারণা,গ্রেপ্তার ১ ● সিদ্ধিরগঞ্জ হীরাঝিল এলাকা নারীর বাড়িঘর ভেঙে জমি দখলের চেষ্টা আমরণ অনশনের ডাক ● দেশব্যাপী চলমান সহিংসতা ও নাশকতাবিরোধী গণমিছিল ও বিক্ষোভে উত্তাল সিলেট! ● নিরাপদ খাদ্য আইনে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব ● সশস্ত্র বাহিনীর সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী ● অভিনেতা সোহেল খান মারা গেছেন ● নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● গাজীপুর টঙ্গীতে গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তাপসী ● ভারতে পেট্রাপোল সীমান্তে সাদা গাড়িতে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা, ছিলেন দুই ঘণ্টা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছিনতাইয়ের ঘটনায় মামলা করে ফেরার পথেই আবারও ছিনতাইয়ের শিকার সাংবাদিক পিয়াস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ১২:২৫ এ এম
ছিনতাইয়ের ঘটনায় মামলা করে ফেরার পথেই আবারও ছিনতাইয়ের শিকার সাংবাদিক পিয়াস

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করে ফেরার পথেই আবারও ছিনতাই ও হামলার শিকার হয়েছেন দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের বার্তা সম্পাদক গাউস রহমান পিয়াস।

এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে।

একই সঙ্গে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত ও ছুরির ভয় দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

সাংবাদিক পিয়াস জানান, গত ১৭ নভেম্বর সকাল ১১টার দিকে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর টোল প্লাজার সামনে প্রথমবার ছিনতাইয়ের শিকার হন তিনি।

এ ঘটনায় সেদিনই বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে গত ২৩ নভেম্বর বিকেলে একই ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেন তিনি। তবে মামলা করেও নিরাপত্তা পাননি বলে অভিযোগ তাঁর।

গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে দ্বিতীয়বার হামলা ও ছিনতাইয়ের শিকার হন তিনি।

ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের বিপরীত পাশে ধানমণ্ডি বয়েজ স্কুলের গেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানটি শেরেবাংলা নগর থানার আওতাধীন। পিয়াসের ভাষ্য, দ্বিতীয় ঘটনায় ছিনতাইকারীরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তিনি আহত হন।

এ সময় তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা। একপর্যায়ে ছুরি দেখিয়ে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এর আগে প্রথম ঘটনায় ছিনতাইকারীদের একজন গাড়ি থেকে নেমে তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।

পরপর দুইবার ছিনতাই ও হামলার ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক গাউস রহমান পিয়াস।

এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও হতাশা জানিয়েছেন তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)