ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● পঞ্চগড়ের খুদে নায়েল যাচ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশ ● ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে...মাহদী আমিন ● গোপালগঞ্জে নাশকতা-সহিংসতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তলব ৪ প্রতিষ্ঠানের তথ্য ● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ● গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার হাসানকে গ্রেপ্তার ● গোপালগঞ্জে বিএনপির আরও ছয় নেতার পদত্যাগ ● জামায়াত ইসলাম আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে....অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ● ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা ফাঁস ● দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন ● রাজউক একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান....টিআইবি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছিনতাইয়ের ঘটনায় মামলা করে ফেরার পথেই আবারও ছিনতাইয়ের শিকার সাংবাদিক পিয়াস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ১২:২৫ এ এম
ছিনতাইয়ের ঘটনায় মামলা করে ফেরার পথেই আবারও ছিনতাইয়ের শিকার সাংবাদিক পিয়াস

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করে ফেরার পথেই আবারও ছিনতাই ও হামলার শিকার হয়েছেন দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের বার্তা সম্পাদক গাউস রহমান পিয়াস।

এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে।

একই সঙ্গে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত ও ছুরির ভয় দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

সাংবাদিক পিয়াস জানান, গত ১৭ নভেম্বর সকাল ১১টার দিকে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর টোল প্লাজার সামনে প্রথমবার ছিনতাইয়ের শিকার হন তিনি।

এ ঘটনায় সেদিনই বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে গত ২৩ নভেম্বর বিকেলে একই ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেন তিনি। তবে মামলা করেও নিরাপত্তা পাননি বলে অভিযোগ তাঁর।

গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে দ্বিতীয়বার হামলা ও ছিনতাইয়ের শিকার হন তিনি।

ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের বিপরীত পাশে ধানমণ্ডি বয়েজ স্কুলের গেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানটি শেরেবাংলা নগর থানার আওতাধীন। পিয়াসের ভাষ্য, দ্বিতীয় ঘটনায় ছিনতাইকারীরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তিনি আহত হন।

এ সময় তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা। একপর্যায়ে ছুরি দেখিয়ে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এর আগে প্রথম ঘটনায় ছিনতাইকারীদের একজন গাড়ি থেকে নেমে তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।

পরপর দুইবার ছিনতাই ও হামলার ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক গাউস রহমান পিয়াস।

এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও হতাশা জানিয়েছেন তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)