নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন- এমন খবর প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম।
এসব প্রতিবেদনে ওই নারীর নাম ফারজানা আফরোজ বলে উল্লেখ করা হয়েছে।
তবে খবরটি নাকচ করে রনি দাবি করেছেন, ফারজানা আফরোজ তাঁর স্ত্রী নন।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান জানান সাবেক এই সংসদ সদস্য।
আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ পোস্টের সঙ্গে একটি গণমাধ্যমের প্রকাশিত ফটোকার্ডও শেয়ার করেন তিনি। ওই ফটোকার্ডে লেখা ছিল, ‘এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী’।
ফটোকার্ডটি শেয়ার করে রনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী।
চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকান প্রবাসী ইলিয়াসের আপনজন।’
এর আগে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গোলাম মাওলা রনির স্ত্রী এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন।
দলটির নেতাদের বরাত দিয়ে এসব প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছিল।