ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● শেখ হাসিনার প্রত্যাবাসন প্রক্রিয়া জানাল...ভারত ● মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন লাভ,এস আই হরুন কে প্রত্যাহার ● জলবায়ু নীতি,পরিকন্পনা মানসম্মত প্রকল্প উপযুক্ত অর্থায়ন জরুরী--আবদুল আউয়াল মিন্টু ● ফ্রান্সের বিক্ষোভের জন্য ইসলামকে দায়ী করলেন... ডোনাল ট্রাম্প ● রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র, প্রকল্পে ব্যয় ২ হাজার ৪৯৮ কোটি টাকা ● দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ ● আগামীকাল মিরপুর-আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ ● বিদায়ের মঞ্চেও মেসির জাদু, বেনিনকে হারাল আর্জেন্টিনা ● কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার ● অতিরিক্ত লবন,চিনিযুক্ত পণ্য বাজারজাত করলে ৫ লাখ দেরহাম জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ সচিবালয় একনেকের সভায়

রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র, প্রকল্পে ব্যয় ২ হাজার ৪৯৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ১২:১১ পিএম
আপডেট : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ১২:২৫ পিএম
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র, প্রকল্পে ব্যয় ২ হাজার ৪৯৮ কোটি টাকা

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ২ হাজার ৪৯৮ কোটি ৭ লাখ ৯৩ হাজার টাকার প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।

বুধবার (০৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

একই সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের মধ্যে বিপিডিবির নিজস্ব তহবিল থেকে ৩৭৪ কোটি ৭১ লাখ ১৯ হাজার টাকা এবং বিদ্যুৎ খাত উন্নয়ন তহবিল থেকে ২ হাজার ১২৩ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের মার্চের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের জন্য নতুন করে জমি অধিগ্রহণ করতে হবে না। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ২০১২ সালে রামপালে বিপিডিবি যে ১ হাজার ৮৩৪ একর জমি অধিগ্রহণ করেছিল, তার অব্যবহৃত ব্লক-বি এলাকায় সৌরবিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

ওই এলাকায় জমি উন্নয়ন ও সীমানাপ্রাচীর নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

প্রকল্পের আওতায় ন্যূনতম ৬৪০ ওয়াট পিক ক্ষমতার সৌর প্যানেল, ৩৬০ মেগাওয়াট ক্ষমতার গ্রিড-টাইড ইনভার্টার এবং একটি পুলিং সাবস্টেশন স্থাপন করা হবে।

উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে ৩ কিলোমিটার দীর্ঘ ডাবল সার্কিট ২৩০ কেভি সঞ্চালন লাইন ও উপকেন্দ্রে দুটি ২৩০ কেভি বে নির্মাণ করা হবে।

এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডরমিটরি, রেস্টহাউস, মসজিদ ও তিনতলা নিয়ন্ত্রণ ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের সরবরাহ বাড়ার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা ও কার্বন নিঃসরণ কমবে বলে আশা করছে সরকার।

৩০ মিটারগেজ লোকোমোটিভও কিনবে রেল একনেক সভায় বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের জন্য ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে সরকারি অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ টাকা এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকে প্রকল্প ঋণ ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ১১৫টি মিটারগেজ লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর হলেও সেগুলোর অনেকগুলোরই সেই সময়সীমা পেরিয়ে গেছে।

মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের কাজ বিলম্বিত হওয়ায় নতুন লোকোমোটিভের প্রয়োজন রয়েছে বলে প্রকল্প নথিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি প্রকল্প, বিআইডব্লিউটিসির জলযান ও স্লিপওয়ে নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধন, প্যারিসে চ্যান্সারি ভবন সংস্কার, দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ এবং থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের সংশোধনীসহ আরও কয়েকটি প্রকল্প সভায় অনুমোদন পেয়েছে।

অনুমোদিত ১৩ প্রকল্পের মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে।

এসব প্রকল্পে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ও অনুদান ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)