ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● শেখ হাসিনার প্রত্যাবাসন প্রক্রিয়া জানাল...ভারত ● মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন লাভ,এস আই হরুন কে প্রত্যাহার ● জলবায়ু নীতি,পরিকন্পনা মানসম্মত প্রকল্প উপযুক্ত অর্থায়ন জরুরী--আবদুল আউয়াল মিন্টু ● ফ্রান্সের বিক্ষোভের জন্য ইসলামকে দায়ী করলেন... ডোনাল ট্রাম্প ● রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র, প্রকল্পে ব্যয় ২ হাজার ৪৯৮ কোটি টাকা ● দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ ● আগামীকাল মিরপুর-আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ ● বিদায়ের মঞ্চেও মেসির জাদু, বেনিনকে হারাল আর্জেন্টিনা ● কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার ● অতিরিক্ত লবন,চিনিযুক্ত পণ্য বাজারজাত করলে ৫ লাখ দেরহাম জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
রাশিয়া পরিবহন মন্ত্রণালয় বরাতে

কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ১০:৩৫ এ এম
কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর আগুনে পুড়তে থাকা একটি তেলবাহী জাহাজ থেকে ২৩ ভারতীয় নাবিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে রাশিয়ার কোস্টগার্ড।

মঙ্গলবার ০৬ অক্টোবর এ ঘটনা ঘটে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী ‘আফরাম্যাক্স রিও’ নামের জাহাজটিতে সমুদ্রে ব্যবহারের উপযোগী একটি নৌ ড্রোন আঘাত হানে।

হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই তা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। রুশ পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, জাহাজটিতে মোট ২৩ জন নাবিক ছিলেন এবং সবাই ভারতের নাগরিক।

রাশিয়ার কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর সময় পুরো জাহাজে আগুন জ্বলছিল।

তীব্র আগুনের কারণে নাবিকদের উদ্ধার করতে উদ্ধারকারী দলকে বেশ বেগ পেতে হয়।

তবে শেষ পর্যন্ত জাহাজে থাকা সবাইকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

হামলায় জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ড্রোন হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে রুশ কর্তৃপক্ষের বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)