Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাজধানীব্যাপী ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৬, মামলা ৩০ অফিসে উপস্থিত নেই কর্মকর্তা-কর্মচারী আগেই দেয়া হয়ে গেছে হাজিরা....ভূমি প্রতিমন্ত্রী পিরোজপুরে চাঁদা দাবি করে বিদ্যুৎ বিভাগের কাজে বাধা,বিএনপি নেতাসহ ৪জন গ্রেপ্তার এশিয়ার নোবেল’খ্যাত 'র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার’ পেলেন....রুনা খান রাজধনী উত্তরা ফ্রেন্ডস ক্লাব,সমাধান চান প্রতিষ্ঠাতারা ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে ৮ ধরনের ব্যক্তি বা পরিবারকে সুবিধার বাইরে রাখার শর্ত কলকাতায় মেসিকে দেখতে গিয়ে প্রতারিত, ৩৩ হাজার দর্শকের টাকা ফেরত দিচ্ছে....সরকার সংসদ অভিমুখে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা তিন জেলায় নতুন পুলিশ সুপার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নারায়গঞ্জ খানপুর তিনটি ভূমি অফিসে

অফিসে উপস্থিত নেই কর্মকর্তা-কর্মচারী আগেই দেয়া হয়ে গেছে হাজিরা....ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ১২:১৪ পিএম
আপডেট : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ১২:২৪ পিএম
অফিসে উপস্থিত নেই কর্মকর্তা-কর্মচারী আগেই দেয়া হয়ে গেছে হাজিরা....ভূমি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সময় মতো অফিসে উপস্থিত না হওয়া এবং আগেই হাজিরা দেয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

আজ (সোমবার, ৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর খানপুর এলাকায় তিনটি সার্কেলের ভূমি কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন তিনি।

এ সময় দুটি সার্কেল অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত দেখতে পান প্রতিমন্ত্রী।

তবে হাজিরা খাতায় অনেকের স্বাক্ষর আগে থেকেই দেয়া ছিল বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেয়া হয়ে গেছে।

এটা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়।

তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।’

অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার কথাও তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন।

তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

পরিদর্শনকালে তিনি প্রয়োজনীয় তথ্য নিয়েছেন জানিয়ে বলেন, ‘অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। যারা এই অনিয়মের কাজের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না হবে। 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)