Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকা টোল আদায়

নিজস্ব প্রতিবেদক টাঙ্গাইল

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ,২০২৬, ১১:৫৩ এ এম
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকা টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকা টোল আদায় ঈদকে সামনে রেখে ইতোমধ্যে যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে।

বুধবার (১১ মার্চ) যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে আড়াই কোটি টাকা।

প্রতি ঈদেই যমুনা সেতুতে গাড়ি পারাপারে চাপ বাড়ে এবং টোল আদায় হয়ে থাকে দ্বিগুণ বা তার চেয়েও বেশি।

আসন্ন ঈদকে সামনে রেখে ইতোমধ্যে যমুনা সেতু টোল আদায় বেড়ে গেছে।

মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত টোল আদায় হয়েছে ২ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৮৫০ টাকা।

পূর্ব পাড় থেকে ১ কোটি ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা এবং পশ্চিম পাড় থেকে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়েছে। মোট গাড়ি পারাপার করেছে ২৪ হাজার ২৫৬টি।

এর মধ্যে পূর্ব পাড়ে ১১ হাজার ৮৪৯ এবং পশ্চিম পাড়ে ১২ হাজার ২৫৬টি।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদ উপলক্ষে গাড়ি পারাপারের সংখ্যা দিনদিন বাড়ছে।

ঈদে ঘরমুখো মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। ফলে টোল আদায় দ্বিগুণ হতে পারে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)