Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

ঝিনাইদহ-১ বড় ব্যবধানে বেসরকারিভাবে জয়ী বিএনপির আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক ঝিনাইদা

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৩০ পিএম
ঝিনাইদহ-১ বড় ব্যবধানে বেসরকারিভাবে জয়ী বিএনপির আসাদুজ্জামান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মো. আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

অর্থাৎ ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির এই প্রার্থী।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিকেলে এক ব্রিফিংয়ে জানান, দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে গড় ভোটের হার ছিল ৪৭ দশমিক ৯১ শতাংশ।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

যার মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া ১ হাজার ২৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

বর্তমানে সারাদেশের অন্যান্য আসনগুলোতেও ভোট গণনার কাজ চলছে এবং পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)