ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ ● অ্যানথ্রপিকের এআই ব্যবহার পুরোপুরি বন্ধ করল পেন্টাগন ● সদরঘাটে লঞ্চে জবি ছাত্রদলের চাঁদা দাবি ও সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্থা ● ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান....রাষ্ট্রপতির ● এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ● লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ:ভারতের বিচারপতি ● নারায়ণগঞ্জ ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় জনতার ইটের আঘাতে ওসি আহত ● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চট্রগ্রামে শতাধিক বিএনপি নেতা-কর্মীর জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

প্রকাশ : রবিবার, ১ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:২৫ এ এম
চট্রগ্রামে শতাধিক বিএনপি নেতা-কর্মীর জামায়াতে যোগদান

যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক অঙ্গনে নাটকীয়তা। এ

বার চট্টগ্রাম-১৩ আসনের কর্ণফুলীতে বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে বেরিয়ে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের দ্বীপ কালার মোড়ল এলাকায় আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে তাদের দলে বরণ করে নেয়া হয়।

ফুলের মালা পরিয়ে নতুন সদস্যদের স্বাগত জানান জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। দলীয় সূত্রে জানা গেছে, শিকলবাহা ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রাজু আহমেদ এবং ০১ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলালের নেতৃত্বে এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।

যোগদানের বিষয়ে শিকলবাহা ০১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রাজু আহমেদ বলেন, “আমরা দীর্ঘ সময় বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতিতে জড়িত ছিলাম।

জামায়াতে ইসলামীর কার্যক্রম আমাদের পছন্দ হয়েছে। তাই দেশের রাজনীতির সচেতনতা ও আদর্শিক জায়গা থেকে আজকে আমরা শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেছি।”

এ সময় কর্ণফুলী জামায়াতের আমীর মুনির আবছার চৌধুরী বলেন, “জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক ও আদর্শিক সংগঠন। সকল সচেতন ও দেশপ্রেমিক জনতাকে নিয়ে জামায়াতে ইসলামীর জনগণের জন্য কাজ করবে। আমরা সকলকে আগামী ১২ ফেব্রুয়ারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীকে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয় করে চট্টগ্রাম-১৩ আসনে নতুন সমাজ বিনির্মাণের আহ্বান জানাই।”

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)