Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের প্রভাব নিয়ে নজরদারিতে...ইসরায়েল

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ০৭:৩৮ পিএম
বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের প্রভাব নিয়ে নজরদারিতে...ইসরায়েল

বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রম ছড়িয়ে পড়ছে বলে দাবি করেছে ইসরায়েল।

এ পরিস্থিতিতে দুই দেশের ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারের বরাতে বৃহস্পতিবার (১৮ জুন) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই সাক্ষাৎকারে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। রিউভেন আজার বলেন, ২০২৩ সালের ০৭ অক্টোবরের হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা ইসরায়েল পর্যবেক্ষণ করছে।

তার ভাষায়, ‘আমরা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছি। অন্য সংগঠনগুলোও ০৭ অক্টোবরের হামলাকে অন্যত্র একই ধরনের অভিযান পরিচালনার মডেল হিসেবে দেখতে পারে।

এ ধরনের পরিস্থিতি গোটা অঞ্চলের সরকারগুলোর জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত।’

তিনি আরও দাবি করেন, এসব তথ্যের কিছু অংশ প্রকাশ্য সূত্র থেকে পাওয়া হলেও আরও কিছু কার্যক্রম থাকতে পারে, যা জনসমক্ষে আসেনি।

সাক্ষাৎকারে পাকিস্তানের কূটনৈতিক ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন এই ইসরায়েলি রাষ্ট্রদূত।

তিনি বলেন, ইসরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না এবং দেশটির কূটনৈতিক অবস্থানকে সতর্কতার সঙ্গে দেখে।

একই সঙ্গে কাতারের ভূমিকাও ইসরায়েলের কাছে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।

এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজ কৌলকে দেওয়া ওই সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ০৭ অক্টোবরের হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের প্রভাব বিস্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে ইসরায়েল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)