Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
রবিবার থেকে জেলেদের চাল বিতরণ করা হবে

ভোলার লালমোহনে অবরোধের ৪০ দিন পার হলেও চাল পাননি জেলেরা

নিজস্ব প্রতিবেদক ভোলা

প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল,২০২৬, ০৬:২৬ এ এম
ভোলার লালমোহনে অবরোধের ৪০ দিন পার হলেও চাল পাননি জেলেরা

ভোলার লালমোহনে নদীতে অবরোধের ৪০ দিন পার হলেও জেলেরা প্রথম কিস্তির মৎস্য ভিজিএফ চাল এখনো পায়নি।

কবে নাগাদ পাবে তাও বলছেন না ধলীগৌরনগর ইউনিয়নের চেয়ারম্যান মাকছুদুর রহমান।

এতে জেলেরা আড়ৎদারের দাদন, এনজিওর কিস্তি পরিশোধ করা এবং বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে দিনযাপন করছে বলে দাবি করে জেলেরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের পাটাওয়ারীর হাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী কোবখালী মাছ ঘাটের বেড়িবাধে অসহায় জেলেদের পক্ষ থেকে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ওই এলাকার প্রায় শতাধিক জেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে জেলেরা বলেন, অবরোধের ৪০ দিন পার হলেও জেলেরা প্রথম কিস্তির মৎস্য ভিজিএফ চাল এখনো পাইনি।

কবে জেলরা চাল পাবে তা বলছেন না ধলীগৌর নগর ইউনিয়ন চেয়ারম্যান মাকছুদুর রহমান।

তাই আমরা জেলেরা ধার দেনার ও ঋণের চাপে না খেয়ে থাকায় বাধ্য হয়েই মানববন্ধন করেছি। ধলীগৌর নগর ইউনিয়নের চেয়ারম্যান মাকছুদুর রহমান চাল বিতরণে গড়িমসি করছে।

এছাড়া উপজেলা মৎস্য অফিস জেলেদের চাল পাওয়ার ব্যাপারে কোন ভুমিকা নিচ্ছে না।

এমনকি ঈদুল ফিতরের আগে বরাদ্দকৃত জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণ করার কথা থাকলেও বিতরণ করেনি দায়িত্বপ্রাপ্তরা মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাছ ঘাটের ব্যবসায়ী মো. সালাউদ্দিন দালাল, মো. ইলিয়াস দালাল, রফিক মাঝি, ফিরোজ হাওলাদার, আব্দুর রসিদ মাঝি, সিরাজ, লোকমানসহ প্রায় শতাধিক জেলে।

এসময় জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রকৃত জেলে। সরকারের সকল আইন মেনে আমরা নদীতে মাছ ধরা থেকে বিরত থাকি।

অবরোধে আড়ৎদারের দাদন ও এনজিওর কিস্তি পরিশোধ করা এবং বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে দিনযাপন করতেছি।

জেলেদের মধ্যে চাল বিতরণ না করার ব্যাপারে ধলীগৌর নগর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, ইউনিয়ন বিএনপিকে জেলেদের মোট কার্ডের ৬০% দিতে হবে।

তাদের মধ্যে দুই জন জেলেদের লিষ্ট জমা দিয়েছে একজন এখনো দেয়নি।

তার জন্য চাল বিতরণ করা সম্ভব হচ্ছে না। তারা যাদের নাম দিবে আমি তাদের জেলে কার্ড দেখে চাল বিতরণ করবো।

এ ব্যাপারে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, ঈদের পূর্বেই চাল দেয়ার কথা চেয়ারম্যানকে বলেছি।

মৎস্য অফিস থেকে চালের ডিও বহু পূর্বে দিয়ে দেয়া হয়েছে। চেয়ারম্যান চাল দিতে কেন গড়িমসি করছে তা জানা নেই।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, জেলেদের তালিকা প্রস্তুত করতে দেরী হয়ে গেছে।

আশা করি রবিবার জেলেদের কার্ড দেখে চাল বিতরণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)