Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মনপুরায় স্কুল শিক্ষক ও মসজিদের ইমামকে মারধর, এলাকায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক ভোলা

প্রকাশ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি,২০২৬, ০২:২১ পিএম
মনপুরায় স্কুল শিক্ষক ও মসজিদের ইমামকে মারধর, এলাকায় উত্তেজনা

মনপুরায় দুর্বৃত্তদের হামলায় এক স্কুল শিক্ষক ও এক মসজিদের ইমাম আহত ও লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার ছমেদপুর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আবু সুফিয়ান এবং বাংলাবাজার মসজিদের ইমাম ওহিদুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

অভিযোগ রয়েছে, নিজেকে বিএনপির নেতা দাবি করা হুমায়ুন কবির বিদ্যালয় কমিটির সভাপতি হওয়ার জন্য স্কুল কমিটি ও শিক্ষকদের ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন।

সম্প্রতি কমিটি অন্য একজনকে সভাপতি নির্বাচিত করলে তিনি ক্ষুব্ধ হন।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন হুমায়ুন কবিরের নির্দেশে কালাম ও ফারুকের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সুফিয়ানের ওপর হামলা চালায়।

তাকে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে জানা গেছে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে বাংলাবাজার মসজিদের ইমাম ওহিদুর রহমানকেও মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)