Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ – সৌদি আরব কমিটি গঠন অনুমোদন

সিকু চাকমা ঢাকা

প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ১০:২২ পিএম
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ – সৌদি আরব কমিটি গঠন অনুমোদন

‘দেশবন্ধু’ রেমিটেন্স যোদ্ধা সংসদের সৌদি আরব শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল ২৫ এপ্রিল সংগঠনের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসার অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্ব পর্যন্ত সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা করবে।

কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, নীতি ও দাবিসমূহ সম্পর্কে প্রবাসীদের অবহিত করবেন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে কাজ করবেন।

পাশাপাশি, তাদের সাধারণ সভা আয়োজনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির অনুমতি সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সৌদি আরব আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন— রিমন হোসেন (আহ্বায়ক), সাইমন হোসাইন (যুগ্ম আহ্বায়ক), আল আরমান (সাধারণ সম্পাদক), নাহিদ শেখ ও শুভ মির (যুগ্ম সাধারণ সম্পাদক), মামুন হোসেন (সাংগঠনিক সম্পাদক—কেন্দ্র), মো. সজিব (সাংগঠনিক সম্পাদক—দাম্মাম), মো. সাব্বির হোসেন (সাংগঠনিক সম্পাদক—রিয়াদ), মো. সেলিম রানা (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মো. রবিউস সানি (ধর্ম বিষয়ক সম্পাদক), মো. মাইনুল ইসলাম (প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক) এবং সাগর মিয়া, শাদাত উল্লাহ খান, মুবিনুল ইসলাম, হাসান, মো. মামুন মোল্লা, হেলাল আহমেদ, মুহাম্মদ আব্দুল হামিদ, এমডি মনজুরুল, মো. আজাদ দেওয়ান ও ইব্রাহিম মিটু (নির্বাহী সদস্য)।

সংগঠনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের এ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রবাসীদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় কাজ করা হবে।

বিজ্ঞপ্তিতে যোগাযোগের জন্য একটি ইমেইল ঠিকানা উল্লেখ করা হয়েছে।

এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এম এ রউফ (কাতার) এর মোবাইল নম্বরও প্রদান করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)