Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
শিরোনাম “জোছনা রাত”

পঞ্চম মৌলিক গান আনছেন ভিন্ন গায়কীর সংগীত শিল্পী...রিজভী লোটাস

সাইফুল আলম সরকার, ঢাকা

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ১২:০৬ পিএম
পঞ্চম মৌলিক গান আনছেন ভিন্ন গায়কীর সংগীত শিল্পী...রিজভী লোটাস

সংগীতচর্চার ভিন্ন ঢংয়ের পথচলায় দেশের উদীয়মান সংগীতশিল্পী রিজভী লোটাস ৪টি মৌলিক গানের ধারাবাহিক দর্শক জনপ্রিয়তার পর এবার উপহার দিতে যাচ্ছেন ৫ম মৌলিক গান।

নতুন এই গানের শিরোনাম “জোছনা রাত”। সংগীতশিল্পী রিজভী লোটাস আশা প্রকাশ করছেন স্রোতারা নতুন এই গান “জোছনা রাত” হৃদয়ে ধারন করবে।

ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি গভীর অনুরাগ ছিল উদীয়মান সংগীতশিল্পী রিজভী লোটাস-এর।

সেই ভালোবাসা থেকেই সংগীতচর্চার পথচলা শুরু করেন তিনি এবং বর্তমানে তিনি মৌলিক গান নির্মাণে মনোযোগী হয়েছেন।

ইতোমধ্যে তাঁর চারটি মৌলিক গান প্রকাশিত হয়েছে— “উদাস উদাস মন”, “কখনো ভাবিনি তুমি”, “চলোনা হারিয়ে যাই” এবং সর্বশেষ “মন তো উড়াল পঙ্খীরে”।

গানগুলো শ্রোতাদের মধ্যে ইতোমধ্যেই সাড়া ফেলেছে। মৌলিক গানের এই ধারাবাহিকতায় থেমে নেই তাঁর অগ্রযাত্রা। শ্রোতাদের জন্য তিনি আরও নতুন গান নিয়ে কাজ করছেন।

সংগীতের প্রতি ভালোবাসা, নিষ্ঠা ও সৃজনশীলতাকে ভিত্তি করে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

রিজভী লোটাস আশা করেন, তাঁর এই সংগীতযাত্রায় শ্রোতা-দর্শকদের ভালোবাসা ও সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একান্ত সাক্ষাৎকার রিজভী লোটাস বলেন, আমি সবসময় চেষ্টা করছি শ্রোতাদের জন্য ভালো কিছু গান উপহার দিতে।

আমার এই সংগীতযাত্রায় যাঁরা পাশে আছেন, তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আশা করি ভবিষ্যতেও আপনারা আমার গানগুলো শুনবেন, ভালোবাসবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন।”

তিনি আরও বলেন, নতুন গান রেকর্ড হয়েছে। সব ঠিকঠাক থাকলে, সামনের মাসে রিলিজ দিব।

নতুন গানের নাম,জোছনা রাত। অল্প কিছুদিন আপনাদের অপেক্ষা করতে হবে। আপনারা চাইলে গান গুলো সরাসরি দেখতে পারেন ইউটিউবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)