ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নারায়ণগঞ্জ ফতুল্লায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে....প্রধানমন্ত্রী ● মাদকের নোংরা টাকায় হাত না দিতে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি....ডিআইজি ● ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন,সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন ● একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন....শ্রম মন্ত্রী ● সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রিজার্ভ থেকে ১০০ বিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক

এস এম মিজান

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৫:১২ পিএম
রিজার্ভ থেকে ১০০ বিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ থেকে নিলামে ১০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

একটি বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিক কে বলেন, সোমবার কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করার পর ডলারের দর কিছুটা কমে এসেছে।

রিজার্ভ থেকে ১২৪ টাকা ৫০ পয়সা দরে ১০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

১৬ নভেম্বর এই ডলার বিক্রি করার পর রেমিট্যান্স হাউজগুলো বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আরেকটু কম দরে ডলার বিক্রি করেছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বিষয়টি সাংবাদিক দের নিশ্চিত করেছেন।

জানা যায়, ১২৪ টাকা ৯০ পয়সা দরে রেমিট্যান্স হাউজ বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছিল। দুপুরে নিলাম হওয়ার পর ১২৪ টাকা ৫০ পয়সা থেকে ৬০ পয়সায় বিক্রি করেছে।

একটি বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সোমবার কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করার পর ডলারের দর কিছুটা কমে এসেছে।

যদিও এদিন পেমেন্টের চাপ কম ছিল। এদিন পেমেন্ট করা হয় ১২৫ টাকা থেকে ১২৫ টাকা ১০ পয়সা দরে।গত সপ্তাহে ডলারের দর ১২৫ টাকা ছাড়িয়ে যায়।

বাণিজ্যিক ব্যাংকগুলো ১২৫ টাকা ১০ পয়সা থেকে ১২৫ টাকা ১৫ পয়সা দরে রেমিট্যান্স কিনেছিল।

এরপর বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার ২০০ মিলিয়ন ডলার নিলামে বিক্রি করার পর, সেখান থেকে দর কিছুটা কমে আসে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)