ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী কলকাতা পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’র নাম পরিবর্তন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স ও রাকাবে নতুন দুই এমডি কুয়েতে বাংলাদেশিদের বিশেষ সতর্ক থাকার আহ্বান দূতাবাসের হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠাতে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি তরুণের হাতে আগামী পৃথিবী আত্মশুদ্ধি, জ্ঞান ও সভ্যতার নবযাত্রা বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু...দুদক র‍্যাবের নাম বদলের বিল পাস বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তার ২৮ ক্রেডিট কার্ড, ঘুষ লেনদেনের অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স ও রাকাবে নতুন দুই এমডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ১১:৪৯ এ এম
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স ও রাকাবে নতুন দুই এমডি

সরকারি মালিকানাধীন দুই বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

বিএইচবিএফসির নতুন এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহের সুলতানা।

এর আগে তিনি কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে রাকাবের এমডি করা হয়েছে কাজী আব্দুর রহমানকে। তিনি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ডিএমডি ছিলেন।

বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

একই সঙ্গে বিএইচবিএফসি ও রাকাবের ওয়েবসাইটে নতুন এমডিদের ছবি ও জীবনবৃত্তান্ত প্রকাশ করা হয়েছে।

মেহের সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে বিএইচবিএফসিতে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়।

প্রতিষ্ঠানটিতে দায়িত্ব পালনের সময় তিনি আঞ্চলিক ব্যবস্থাপক ছাড়াও সদরদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে উপমহাব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন।

অন্যদিকে কাজী আব্দুর রহমান ১৯৯৮ সালে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগ দেওয়ার মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

এদিকে বিএইচবিএফসির ডিএমডি পারভীন আকতারকে পল্লী সঞ্চয় ব্যাংকের ডিএমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে পল্লী সঞ্চয় ব্যাংকের ডিএমডি খান ইকবাল হাসানকে বিএইচবিএফসির ডিএমডি করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)