ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

কাঁচামালের মূল্যবৃদ্ধি গ্যাস বিদূৎ সংকটের কারণে আজ থেকে বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে আমাদের দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য...বিরোধীদলীয় নেতা দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী....মেজর হাফিজ গুলশানে ছাত্রলীগের মিছিল প্রশাসন-গোয়েন্দা সংস্থা কেউ আঁচ করতে পারেনি..? প্রতিমন্ত্রী নূর রাজধানীতে চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে আরও ৫০ মামলা বিচারাধীন ড্রোন হামলার পর ইরান-ইরাক সীমান্ত ক্রসিং বন্ধ ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন শেষ করতে হবে নারায়ণগঞ্জ রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গ্যাস সংকটে কারণে ছয় মাসের জন্য বন্ধ ফুয়াং ফুডের কারখানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৭:০৫ পিএম
গ্যাস সংকটে কারণে ছয় মাসের জন্য বন্ধ ফুয়াং ফুডের কারখানা

গ্যাসের প্রয়োজনীয় চাপ না পাওয়া এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ফুয়াং ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ছয় মাসের জন্য কারখানায় লে-অফ ঘোষণা করেছে।

রোববার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানি জানিয়েছে, শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কারখানায় লে-অফ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এর সঙ্গে কাঁচামালের মূল্যবৃদ্ধিতে উৎপাদন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ আগস্ট থেকে পরবর্তী ছয় মাস ফুয়াং ফুডের কারখানায় লে-অফ কার্যকর থাকবে।

দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটের মধ্যেই এবার তালিকাভুক্ত একটি খাদ্যপ্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত সামনে এলো।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)