ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

কাঁচামালের মূল্যবৃদ্ধি গ্যাস বিদূৎ সংকটের কারণে আজ থেকে বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে আমাদের দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য...বিরোধীদলীয় নেতা দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী....মেজর হাফিজ গুলশানে ছাত্রলীগের মিছিল প্রশাসন-গোয়েন্দা সংস্থা কেউ আঁচ করতে পারেনি..? প্রতিমন্ত্রী নূর রাজধানীতে চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে আরও ৫০ মামলা বিচারাধীন ড্রোন হামলার পর ইরান-ইরাক সীমান্ত ক্রসিং বন্ধ ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন শেষ করতে হবে নারায়ণগঞ্জ রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আবারও বাড়ল স্বর্ণের দাম ৩ হাজার ৬১৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ১১:৩৭ এ এম
আবারও বাড়ল স্বর্ণের দাম ৩ হাজার ৬১৫ টাকা

দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ৩ হাজার ৮৪৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণ নির্ধারিত নতুন দামেই বিক্রি হচ্ছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬১৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৯ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

একইভাবে ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৫০ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৫ আগস্টও স্বর্ণের দাম বাড়িয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সেই সময় ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা।

১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)