ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ ● অ্যানথ্রপিকের এআই ব্যবহার পুরোপুরি বন্ধ করল পেন্টাগন ● সদরঘাটে লঞ্চে জবি ছাত্রদলের চাঁদা দাবি ও সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্থা ● ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান....রাষ্ট্রপতির ● এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ● লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ:ভারতের বিচারপতি ● নারায়ণগঞ্জ ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় জনতার ইটের আঘাতে ওসি আহত ● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
এনসিপির নাসীর উদ্দীন পাটোয়ারী

জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৪:২২ পিএম
জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’

বাংলাদেশে ‘জুলাইয়ের ঐক্য’ ভাঙা, জুলাই আন্দোলনের চেতনা বিকৃত করা এবং শহীদ আবু সাঈদের আত্মত্যাগের সঙ্গে ‘গাদ্দারি’ করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি দাবি করেন, এসব ঘটনার সূচনা বিএনপিই করেছে।

শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে দিনাজপুরের হিলি পৌর শহরের খাদ্যগুদাম মোড় এলাকায় ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এনসিপির হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে এ পদযাত্রার আয়োজন করা হয়।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে জুলাইয়ের যে ঐক্য হয়েছে, তা প্রথম ভঙ্গ করেছে বিএনপি।

দ্বিতীয়ত, জুলাইকে প্রথম বিকৃতও করেছে বিএনপি। তৃতীয়ত, যদি জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে কেউ গাদ্দারি করে থাকে, সেটাও প্রথম করেছে বিএনপি।’

তিনি আরও বলেন, ‘বিএনপি যদি ঠিক হয়, আবার বাংলাদেশে জুলাই ও ফ্যাসিবাদবিরোধী ঐক্য হবে।

ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে আওয়ামী লীগের সঙ্গে আমাদের যেভাবে লড়াই হচ্ছে, সেই একই ব্যবস্থা যদি বিএনপি করতে থাকে, তাদের সঙ্গে আগামীতেও শক্ত লড়াই হবে।’

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এ পদযাত্রার আয়োজন করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)