Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
রাজবাড়ী গোয়ালন্দ

দৌলতদিয়া ফেরি ঘাটে বাসডুবি: ১৪ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ১২:৫১ এ এম
দৌলতদিয়া ফেরি ঘাটে বাসডুবি: ১৪ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাসটি পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেলে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে ১০ জন নারী এবং ৪ জন পুরুষ। ঘটনাস্থল থেকে উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে তলিয়ে যাওয়ার পরে উদ্ধার করে।

জাহাজ থেকে ১২ জনের দেহ উদ্ধার করা হয়েছে, বাকি দুজনের মরদেহ বাস তলিয়ে যাওয়ার সময় স্থানীয়রা উদ্ধার করেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, "মোট ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে।"

প্রাথমিক তথ্য অনুযায়ী, সৌহার্দ্য পরিবহনের এই বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। ফেরিতে উঠার সময় বাসটি নদীতে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে।

নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে, এবং তাদের স্বজনরা ফেরিঘাটে দুশ্চিন্তায় অপেক্ষা করছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিস একযোগে কাজ করছে।

ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)