Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় সংসদ অধিবেশনে

১৭ বছর পর কার্যকর সংসদ পেয়েছে দেশ...স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ০৭:২৬ পিএম
১৭ বছর পর কার্যকর সংসদ পেয়েছে দেশ...স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ পেয়েছে।

জনগণ দীর্ঘদিন ধরে এমন একটি সংসদের অপেক্ষায় ছিল, যেখানে তাদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

বুধবার ২৪ জুন  জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, “১৭ বছর আমরা এ ধরনের কার্যকর সংসদ পাইনি। অতীতে এমন সংসদও দেখেছি, যেখানে নির্বাচিত প্রতিনিধি নিয়ে নানা প্রশ্ন ছিল। বিশেষ করে এরশাদ আমলের সংসদের সদস্য ছিলাম—সেই অভিজ্ঞতার কথা বলতে লজ্জা লাগে।

অনেক সময় একজনকে নির্বাচিত ঘোষণা করা হলেও পরে অন্য কাউকে সংসদে দেখতে হয়েছে।”

তিনি বলেন, “এতদিন আবোল-তাবোল সংসদের পর এবার আমরা সত্যিকারের সংসদ পেয়েছি। ১৯৯১ সালের সংসদের পর এবারই একটি ভালো সংসদ দেখতে পাচ্ছি।

অত্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অনেক যোগ্য ব্যক্তি নির্বাচিত হয়েছেন, যাদের রাজনৈতিক পরিচিতি আগে খুব বেশি ছিল না।”

ভোটারদের মনোভাব প্রসঙ্গে স্পিকার বলেন, জনগণ পরিবর্তন চেয়েছে এবং অতীতের সংসদ ও সংসদ সদস্যদের কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট ছিল না। জনগণ একটি কার্যকর ও জবাবদিহিমূলক সংসদ প্রত্যাশা করে।

তাই বর্তমান সংসদ সদস্যদের দায়িত্বও আগের চেয়ে অনেক বেশি। তিনি বলেন, “জনগণের সেবা করাই আমাদের প্রধান দায়িত্ব।

সংসদের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি করতে হবে এবং গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশের সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে জাতীয় সংসদকে প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, এ ধরনের আয়োজন সংসদ সদস্য ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে।

একই সঙ্গে সংসদকে জনগণের আরও কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

ফল উৎসবে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য, জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, তথ্য কর্মকর্তাসহ বিপিজেএ নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজেএ সভাপতি হারুন জামিল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)