Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পরাজিত জামায়াত প্রার্থীর অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা

প্রকাশ : রবিবার, ২২ ফেব্রুয়ারি,২০২৬, ১১:৪৪ এ এম
পরাজিত জামায়াত প্রার্থীর অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির ধানের শীষ প্রতীকে বিজয়ী মো. আবুল কালাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সৈয়দ এ.কে.এম. সরওয়ার সিদ্দিকীর অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর লাকসাম বাইপাস এলাকায় লাকসাম ডায়াগনস্টিক সেন্টারে অবস্থিত ড. সরওয়ার সিদ্দিকীর অফিসে যান সংসদ সদস্য আবুল কালাম।

এ সময় উভয় নেতার মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। বিজয়ী ও পরাজিত- দুই প্রার্থীর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। লাকসাম-মনোহরগঞ্জের মানুষ আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য।

লাকসাম-মনোহরগঞ্জ হবে দেশের অন্যতম শান্তিপূর্ণ জনপদ; সেই লক্ষ্যেই আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অফিসে গিয়েছি।

জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ এ কে এম সরওয়ার সিদ্দিকী বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ। ইতিবাচক রাজনীতিতে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)