Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
কিশোরগঞ্জ-৫

শেখ মুজিবেই আস্থা কিশোরগঞ্জ তৃণমূল বিএনপির

নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ

প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর,২০২৫, ১১:১১ এ এম
শেখ মুজিবেই আস্থা কিশোরগঞ্জ তৃণমূল বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় শুরু হওয়া বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা বাজিতপুর-কটিয়াদী সড়ক এবং ভৈরব-ময়মনসিংহ রেলপথে ঘণ্টাব্যাপী অবস্থান নেন।

বিক্ষোভকারীরা বিএনপিতে সদ্য যোগদানকারী সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন বাতিল করে পুনরায় শেখ মজিবুর রহমান ইকবালকে দলীয় মনোনয়ন দেয়ার জোর দাবি জানান।

তারা হুঁশিয়ারি দেন, অন্যথায় এই আসনে বিএনপির সম্ভাব্য পরাজয় নিশ্চিত। নেতারা স্পষ্টভাবে উল্লেখ করেন, ইকবাল ছাড়া তারা কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন না।

বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, “শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপির দুঃসময়ের পরীক্ষিত নেতা। দুই যুগেরও বেশি সময় ধরে তিনি নিকলী-বাজিতপুরের গণমানুষের পাশে রয়েছেন।

তিনি এই অঞ্চলের বিএনপির প্রাণভোমরা। তাকে বাদ দিয়ে কোনো প্রার্থীকে তৃণমূল মেনে নেবে না।” অবস্থান কর্মসূচির ধারাবাহিকতায় আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাজিতপুর বাজারে জনসভা আয়োজন করা হবে।

জনসভা শেষে মশাল মিছিলের মাধ্যমে আন্দোলনকারীরা তাদের প্রতিবাদ ও সমর্থন প্রকাশ করবেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)