নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে বস্তিটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর পাওয়ার পর তা নিয়ন্ত্রণে আনতে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
লিমা খানম আরও জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো তখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।
ফলে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকা পড়েছেন কি না কিংবা অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।