Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ইচ্ছাকৃত পক্ষপাতের প্রমাণ নেই...ফিফা সভাপতি আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বলে মন্তব্য করলেন...নায়ক ওমর সানী এক কোটির বেশি শিক্ষার্থী পাবেন স্কুল ড্রেস-ব্যাগ...প্রধানমন্ত্রী সারাদেশে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ সচেতন শিক্ষক সমাজের ৮ দফা দাবি আগামী ১০ আগস্ট ঢাকায় চিনিকল শ্রমিক ও আখচাষীদের সমাবেশ আলফালাক ও মাইশা প্রপার্টিজের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতারণার অভিযোগে যুক্তরাজ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন টাইব্রেকে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় পঞ্চায়েত সদস্যের ওপর হামলার প্রতিবাদের মানববন্ধন থানায় মামলা

মাহবুবুর রহমান ভূঁইয়া ঢাকা

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০৬:৫২ পিএম
মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় পঞ্চায়েত সদস্যের ওপর হামলার প্রতিবাদের মানববন্ধন থানায় মামলা

“মাদকের বিষাক্ত ছোবল থেকে নিজে বাঁচি, প্রজন্মকে বাঁচাই” এ স্লোগানে রাজধানীর ডেমরায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী|

মঙ্গলবার দুপুর ২ টার দিকে পূর্ব টেংরা পঞ্চায়েত কমিটি সৌজন্যে ওই এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে|

এ সময় জনৈক জসিম বাবুর রিকশার গ্যারেজ থেকে চিহ্নিত লিটনের মাধ্যমে এলাকায় মাদক ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে এবং পূর্ব টেংরা পঞ্চায়েত কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলমের ওপর বর্বোরিচিত হামলার প্রতিবাদ জানানো হয়|

তাছাড়া প্রশাসনের চরম ব্যর্থতার কারণেই এলাকায় বাঁধাহীনভাবে মাদকের আগ্রাসন বাড়ছে বলেও প্রতিবাদ জানান জনতা|

কারণ পঞ্চায়েত সদস্যের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় মামলা হওয়ার পরও হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করে প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন বলে এলাকাবাসীর অভিযোগ|

মানবন্ধনে অংশ নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দিয়েছেন ডেমরা থানা বিএনপির আহবায়ক এস.এম.রেজা চৌধুরী সেলিম ও সিনিয়র যুগ্ম আহাবায়ক মো. আনিসুজ্জামানসহ বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দরা|

মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের ভিতরে ছাত্রলীগের গুপ্ত বাহিনী লুকিয়ে থাকার কারণে হামলায় আঘাতপ্রাপ্তের দিকে না তাকিয়ে উল্টো ভুক্তভোগীর দিকে আঙ্গুল তুলতে চায় প্রশাসন|

এতে মামলায় অভিযুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ীরা আরো বেশি বেপরোয়া হয়ে উঠছে| গত ৪ জুলাই ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলমের ওপর হত্যার উদ্দেশ্যে মারপিট ও গুরুতর রক্তাক্ত জখম সহ আথিক ক্ষতিসাধন করে মাদক ব্যবসায়ীরা|

অথচ এ ঘটনার স্পষ্ট ভিডিও ফুটেজ প্রশাসনের হাতে থাকা সত্বেও ওপেন ঘুরে বেড়াচ্ছে অভিযুক্ত কাইল্লা লিটন, যুবলীগের বিল্লাল, ডিজে ইয়াবা জাহাঙ্গীর ও মাদক ব্যবসায়ী মনা গংসহ এজাহার নামীয় ১১ জন আসামি| তবে মাদক ব্যবসায়ীদের পক্ষে পুলিশের এ নীরব ভূমিকায় ক্ষোভে ফুঁসে উঠছেন এলাকাবাসী|

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)