Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
শিমুলিয়া ঘাটে পদ্মাসেতু পরিদর্শন

বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে...আর্জেন্টিনার রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক মুন্সিগঞ্জ

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০১:২৮ এ এম
বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে...আর্জেন্টিনার রাষ্ট্রদূত

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

তিনি বলেন, বাংলাদেশের ফুটবলের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে, তা ভবিষ্যতে দেশটিকে বিশ্বকাপের মঞ্চে পৌঁছে দিতে পারে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে স্থানীয়দের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, ‘এখানে সবার সঙ্গে সময় কাটাতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।’

তার আগমনকে ঘিরে শিমুলিয়া ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শত শত আর্জেন্টিনা সমর্থক রাষ্ট্রদূতকে স্বাগত জানাতে সেখানে জড়ো হন।

শুভেচ্ছা বিনিময়ের পর তিনি স্থানীয়দের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন।

খেলায় মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনসহ লৌহজং উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীও অংশ নেন।

পরে রাষ্ট্রদূত পদ্মাপাড় এলাকায় ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস তুলে ধরার লক্ষ্যে নির্মিত একটি তথ্যচিত্রের শুটিং কার্যক্রমও পরিদর্শন করেন।

পুরো আয়োজনজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস এবং উৎসবের আবহ বিরাজ করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)