Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঠাকুরগাঁও প্রেসক্লাব নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ঠাকুরগাঁও

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৩৭ পিএম
ঠাকুরগাঁও প্রেসক্লাব নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে নিজস্ব বাসভবনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে রাষ্ট্রপতি বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক, সুশাসিত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।

তিনি মফস্বলের সাংবাদিকদের প্রান্তিক মানুষের দুঃখ-দুর্দশা ও কথাগুলো নিষ্ঠার সঙ্গে তুলে ধরার আহ্বান জানান।

মতবিনিময়ে সাংবাদিক নেতৃবৃন্দ মফস্বল সাংবাদিকদের নানা সংকট ও দাবির কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

এর মধ্যে ঠাকুরগাঁও প্রেসক্লাব ভবনের সম্প্রসারণ, বিগত সরকারের আমলে নির্যাতিত স্থানীয় সাংবাদিকদের সহায়তায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টে পর্যাপ্ত অর্থ বরাদ্দ প্রদান এবং সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপতি সাংবাদিকদের সব সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পাশাপাশি পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রেসক্লাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)