Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধারসহ ৭ আটক

জামাল উদ্দীন, কক্সবাজার:

প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ১২:১৬ এ এম
কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধারসহ ৭ আটক

কক্সবাজার টেকনাফে ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক চারটি অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা, ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ এবং ৭ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিজিবি জানায়, টেকনাফের মেরিন ড্রাইভে সী-বীচ বিওপি চেকপোস্টে একটি করোলা ক্রস প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে টেকনাফ ডেইলপাড়া এলাকার ইমন হোছাইন (২৮)-কে আটক করা হয়।

একই দিন উখিয়ার পালংখালী বিওপির অভিযানে নদীপথে পাচারকালে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ উখিয়ার বালুখালী এফডিএমএস ই-১৮ এলাকার হাফিজ উল্লাহ (২১)-কে আটক করা হয়।

এছাড়া পালংখালী সীমান্তে পৃথক অভিযানে ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ এবং ৪ জনকে আটক করা হয়।

অপরদিকে হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির মাদক শনাক্তকারী কুকুর 'রকি'-র সহায়তায় একটি সিএনজি থেকে ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার করে চালক ছৈয়দ করিম (৩৪)-কে আটক করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)