Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

স্বামী হত্যার বিচার চাওয়ায়, মামলা দিয়ে স্ত্রীকে বাড়ি ঘর ছাড়া করার প্রতিবাদে সংবাদ সম্মেলন বেতন-ভাতা পরিশোধসহ ৪ দফা দাবি নির্যাতিত শিক্ষক-কর্মচারী ফোরামের খিলগাঁওয়ের নন্দীপাড়ায়‘মবের নাটক সাজিয়ে’ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি অভ্যুত্থানের জয় রক্ষার উপযোগী দল গড়ে তোলাই আজকের প্রতিজ্ঞা" মন্ত্রীদের বেতন হওয়া উচিত ১০ লাখ,এমপিদের ৫ লাখ....নুরুল হক নুর আগস্টেই অবসরভাতা পাবেন ৭৫ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি,খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ঠাকূরগাঁও রাণীশংকৈলে দৃষ্টিনন্দন মডেল মসজিদে উদ্বোধন পশ্চিমবঙ্গে আজান বন্ধে খুলে নেওয়া হচ্ছে মসজিদের মাইক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের

নেইমারের অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনালে সান্তোস

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ১০:৫২ এ এম
নেইমারের অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনালে সান্তোস

নেইমারের দুর্দান্ত অ্যাসিস্ট আর রনির একমাত্র গোলে কোপা দো ব্রাজিলের শেষ আট নিশ্চিত করেছে সান্তোস।

শেষ ষোলোর দ্বিতীয় লেগে রেমোকে ১-০ ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে কুকার দল।

ম্যাঙ্গুইরাও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সান্তোস।

তবে প্রথমার্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে রেমোর ডিফেন্ডার মার্লনের একটি ফাউলকে কেন্দ্র করে।

পেনাল্টি বক্সের কাছে কাবালেরোকে ফাউল করলে প্রথমে রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো তাকে হলুদ কার্ড দেখান।

পরে ভিএআর-এর পরামর্শে সিদ্ধান্ত পরিবর্তন করে মার্লনকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

ফলে ১০ জনের দলে পরিণত হয় রেমো এবং এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সান্তোস।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। মাঠে নামার পর অল্প সময়ের মধ্যেই নিজের প্রভাব দেখান তিনি।

১০ নম্বর জার্সিধারী এই তারকার নিখুঁত পাস থেকে গোল করে সান্তোসকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ফরোয়ার্ড রনি। শেষ পর্যন্ত সেটিই ম্যাচের জয়সূচক গোল হয়ে থাকে।

নিজের জন্মভূমি প্যারা রাজ্যে গোল করে আবেগাপ্লুত হয়ে পড়েন রনি। ম্যাচ শেষে তিনি বলেন, "আজকের রাতটা আমার জন্য খুবই বিশেষ।

অনেক সংগ্রাম করে আজ এই পর্যায়ে এসেছি, নিজের ঘরের মানুষের সামনে এমন পারফরম্যান্স করতে পেরে গর্বিত।

আর নেইমারের মতো বড় মাপের খেলোয়াড়ের কাছ থেকে অ্যাসিস্ট পাওয়াটা আনন্দের।" ম্যাচের শেষদিকে ১০ জন নিয়েও সমতায় ফেরার চেষ্টা চালায় রেমো।

এক পর্যায়ে ভিটর বুয়েনোর দূরপাল্লার জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের।

এই জয়ের সুবাদে শুধু কোয়ার্টার ফাইনালই নয়, ৪ মিলিয়ন রিয়াল প্রাইজমানিও নিশ্চিত করেছে সান্তোস।

এখন ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের আয়োজিত ড্রয়ের মাধ্যমে শেষ আটে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)