ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক....কাদের গনি চৌধুরী মাদক,সহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী কে দেওয়া হয় সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত...স্পিকার সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে....সিইসি স্ত্রীকে সাথে নিয়ে বিদেশে পালানোর চেষ্টা শেখ পরশের এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে, জামিন আবেদন প্রত্যাহার চাই....দীপু মনি ’ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ আন্তর্জাতিক মানবাধিকার আসক ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফেনীতে এক মাঠে ৬৭ জাতের ধানের আবাদ

মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী

প্রকাশ : রবিবার, ২৪ মে,২০২৬, ০১:১৩ পিএম
ফেনীতে এক মাঠে ৬৭ জাতের ধানের আবাদ

ফেনী জেলার শহর তলির একটি মাঠে ৬৭ জাতের হাইব্রিড ও ইনব্রেড ধানের আবাদ করা হয়েছে|

এসব ধানের পরীক্ষা-নিরীক্ষার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর ও দক্ষিণ কাশেমপুরের প্রায় ২০ একর জমিতে এই পরীক্ষা চলছে|

জাতীয় পদকপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (অব.) মো. আজিজুল হক এ প্রকল্পটি পরিচালনা করছেন|

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বীজ প্রত্যয়ন অধিদপ্তর এ প্রকল্পের তদারকি ও প্রযুক্তি সহায়তা দিচ্ছে। মো. আজিজুল হক জানান, ২০২৪ সাল থেকে তিনি কাশেমপুর গ্রামের বিস্তীর্ণ মাঠে নতুন ধানের জাত পরীক্ষা ও বীজ উৎপাদনের প্রকল্প পরিচালনা করে আসছেন|

তিনি এই প্রকল্প থেকে উৎপাদিত বীজ সরকার অনুমোদিত ‘ফেনী স্মার্ট কৃষি’ নামে বাজারজাত করে থাকেন। তিনি জানান, চলতি বোরো মৌসুমে মাঠের ১৬২টি প্লটে হাইব্রিড ৫৪ জাতের ধান আবাদ করছেন|

অন্যদিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ৩৯ প্লটে পরীক্ষাধীন ১৩টি জাতের ধান আবাদ করেন|

৪ একর জমিতে বীজ উৎপাদনের জন্য ব্রি অনুমোদিত সর্বশেষ জাতসমূহের মধ্যে লবণ এবং জলবায়ু সহনশীল ব্রি-১১৭ জাতের ধান, ৪ একর জমিতে পোকা-মাকড় ও রোগ-বালাই সহনশীল ব্রি-১১৪ জাতের ধান, ৪ একর জমিতে প্রোটিন সমৃদ্ধ ব্রি-১০৮ জাতের ধান, ৩ একর জমিতে জিংক সমৃদ্ধ ব্রি-১০২ জাতের ধান, ১ একর জমিতে ডায়াবেটিক প্রতিরোধী ব্রি-১০৫ জাতের ধান এবং ১ একর জমিতে ক্যান্সার প্রতিরোধী ব্রি-১১৫ (ব্র্যাক রাইস) আবাদ করা হয়|

এছাড়া আরো ৩ একর জমিতে হাইব্রিড ধানের বীজ উৎপাদনের জন্য আবাদ করা হয়।

দেশের কৃষি বিজ্ঞানী ও ধান বিজ্ঞানীগণ নিয়মিত এই প্রকল্প তদারকি করেন| উল্লিখিত ২০ একর জমিতে প্রায় ৬০ মেট্রিক টন ধান উৎপাদন হয়|

বীজ বপন থেকে কর্তন পর্যন্ত ১৩৫ থেকে ১৫০ দিন সময় প্রয়োজন হয়। মো. আজিজুল হক জানান, ২০১৯ সালে সরকারি চাকরি থেকে অবসর নেয়ার পরও কৃষি উৎপাদন বাড়াতে ও কৃষি আবাদে উৎসাহ জোগাতে তিনি প্রান্তিক কৃষকদের নানাভাবে উৎসাহ জোগাচ্ছেন|

তার এই প্রকল্প দেখতে ফেনী ও আশপাশের এলাকার শতশত কৃষক এই মাঠে ছুটে আসেন|

তিনি তাদের হাতে কলমে উন্নত কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন| বিগত আমন মৌসুমে ফেনী স্মার্ট কৃষির উৎপাদিত ব্রি-১১০ জাতের বীজ ধান ১০ কেজি করে ৫শত কৃষকের মধ্যে বিতরণ করেন|

যাতে করে কৃষকরা অল্প জমিতে বেশি উৎপাদন করে দেশের খাদ্য চাহিদা পূরণে আগ্রহী হন|

তিনি বলেন, দেশের ৮টি গবেষণা কেন্দ্রে হাইব্রিড ও ইনব্রেড ধানের জাত পরীক্ষা করা হয়|

চট্টগ্রাম বিভাগের গবেষণা কেন্দ্রটি ফেনীর কাশেমপুরে। ফেনী বীজ প্রত্যয়ন অধিদপ্তর-এর কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, কাশেমপুরের এই প্রকল্পটিতে তারা নিয়মিত তদারকি ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকেন।

পোকা-মাকড়ের আক্রমণ কিংবা ধান উৎপাদন কেমন হচ্ছে এসব বিষয়ে তারা নিয়মিত নজর রাখেন। সূএ : বাসস।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)