ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ছাত্রলীগের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ ● গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে নাহিদের বাসা থেকে টাকা-স্বর্ণালঙ্কার লুট ● উনি এখন লাশের অপেক্ষায় আছেন, নিজের দলীয় কর্মীদের লাশ চান ● চট্টগ্রাম খাগড়াছড়িতে দুই পিকআপে অগ্নিসংযোগ ● ইউনিয়ন পরিষদে ভোট ৫ ধাপে প্রকাশ করলেন নির্বাচন কমিশন.....ইসি ● বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভাংচুর,স্হানীয় বিএনপির নেতা সেলিম রেজা হাসপাতালে ● ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে ● সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন ● মৃতদেহ পুড়িয়ে ও বুলডোজার দিয়ে গণহত্যার আলামত নষ্ট করেছে....মিয়ানমার ● নিট কনসার্ট গ্রুপ ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুর-সাভার,বন্ধ অর্ধশতাধিক কারখানা

নিজস্ব প্রতিবেদক গাজীপুর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০২:৩০ পিএম
মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুর-সাভার,বন্ধ অর্ধশতাধিক কারখানা

শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর এবং ঢাকার সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

চলমান অস্থিরতার কারণে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভে অংশ নেন।

মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে শিল্প পুলিশ তাঁদের সরিয়ে দেয়।

এ সময় প্রায় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

একই মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরাও সড়কে নেমে আন্দোলনের চেষ্টা করেন।

এ ছাড়া শ্রীপুরের গিলারচালা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে।

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ কাজ করছে।

অন্যদিকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের প্রভাব পড়েছে পোশাক কারখানা গুলোতে।

বৃহস্পতিবার সেখানে ২৯টি কারখানা বন্ধ রয়েছে এবং ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া ১৭টি কারখানার শ্রমিকেরা উপস্থিত হলেও কাজে যোগ দেননি। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা উপস্থিত হলেও কাজ করছেন না।

তবে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছে।

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুরে ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন স্পেশাল রিজার্ভ ফোর্স (এসআরবি) এবং ১২ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন।

তাঁরা মহানগর, জেলা ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতাদের মুক্তি এবং সব পক্ষের অংশগ্রহণে অর্থবহ সংলাপের মাধ্যমে চলমান সংকটের সমাধান করা প্রয়োজন।

সার্বিক পরিস্থিতিতে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে কার্যকর আলোচনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)