ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নারায়ণগঞ্জ ফতুল্লায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে....প্রধানমন্ত্রী ● মাদকের নোংরা টাকায় হাত না দিতে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি....ডিআইজি ● ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন,সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন ● একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন....শ্রম মন্ত্রী ● সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নির্বাচন ২৮ শে নভেম্বর ২০২৬

যশোর আইনজীবী সমিতি নির্বাচনে,সভাপতি পদে দুই ও সম্পাদক পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়

নিজস্ব প্রতিবেদক যশোর

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ১১:২৫ এ এম
যশোর আইনজীবী সমিতি নির্বাচনে,সভাপতি পদে দুই ও সম্পাদক পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়

যশোর জেলা আইনজীবী সমিতির কার্যকরী সংসদ নির্বাচনে সভাপতি পদে দুই প্যানেলের দুইজন ও সাধারণ সাম্পাদক পদে দুই প্যানেলের দুই জনসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গ্রন্থাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন একজন।

সোমবার (১৬ নভেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সমিতির ১ নম্বর ও ২ নম্বর ভবনের নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।

বৈধ প্রার্থীরা হলেন, লইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের সভাপতি পদে ইসমত হাসার ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ এএইচ সাবেরুল হক সাবু।

সহসভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি, গাজী মুহা: মাহফুজুর রহমান, মনজুর কাদের আশিক, মাহাবুবুর রহমান মাহবুব ও এস এম আব্দুর রাজ্জাক।

সাধারণ সম্পাদক পদে এমদাদুল হক ইমদাদ (সতন্ত্র), মোস্তফা হুমায়ুন কবির মোল্যা (সতন্ত্র), লইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের আ.ক.ম মনিরুল ইসলাম ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের অ্যাডভোকেট নূর আলম পান্নু।

যুগ্ম সম্পাদক পদে রিনা আখতার মিলি, ওজিহুর রহমান, তাহমিদ আকাশ ও কামরুন নাহার কনা। সহকারী সম্পাদক পদে ডেজিনা ইয়াসমিন,

সিরাজুল ইসলাম সাগর ও গোলাম মোস্তফা সুমন।

গ্রন্থাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত কামরুল হাসান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান ও শামীম আহমেদ চৌধুরী এবং সদস্য পদে সুদীপ্ত কুমার, জাকির হোসেন, উবায়ের হোসেন ও শামস ইমরান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টায় সমিতির ১ নম্বর ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

এরপর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। আগামী ১৯ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে।

২৮ নভেম্বর সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে ৬০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)