ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিপাহি-জনতার বিপ্লব থেকে গণঅভ্যুত্থান:জিয়া পরিবারের নেতৃত্বের ধারাবাহিকতা ● তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন....প্রধানমন্ত্রী ● শহীদ নূর হোসেন দিবস আজ ● সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না....চিটাগাং চেম্বার সভাপতি ● ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে....প্রধানমন্ত্রী ● জালিয়াতি ও শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল...স্বরাষ্ট্রমন্ত্রী ● হামে শিশুমৃত্যুর দায় সরকারের নয় আমার, আমাকে ফাঁসি দেন....স্বাস্থ্যমন্ত্রী ● সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ● মাদকসেবী মফিজুল,কথিত নেতা মনিরুল আলম রবির জমি ছেড়ে দেয়ার হুমকি ● নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সিদ্ধিরগঞ্জে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

মাদকসেবী মফিজুল,কথিত নেতা মনিরুল আলম রবির জমি ছেড়ে দেয়ার হুমকি

আমির হোসেন রুবেল,নারায়ণগঞ্জ

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৯:৪৪ পিএম
আপডেট : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ১০:২০ পিএম
মাদকসেবী মফিজুল,কথিত নেতা মনিরুল আলম রবির জমি ছেড়ে দেয়ার হুমকি

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ৩ নম্বর গলির মাথায় পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়।

জমির মালিকানা ও ভোগদখল নিয়ে মনিরুল আলম রবি, মফিজুল হকসহ কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী মৃত হাজী সাইজদ্দিন আহমেদ  পরিবারের মনিরগং সদস্যরা।

অভিযোগকারী মনির গংদের দাবি, সিদ্ধিরগঞ্জের আটি মৌজায় অবস্থিত সিএস ও এসএ রেকর্ডভুক্ত ১০২ ও ১০৪ নম্বর দাগে তাদের মোট ৪ দশমিক ৮৮ শতাংশ জমি রয়েছে।

এর মধ্যে ১০৪ নম্বর দাগের জমি ক্রয়কে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত সৃষ্টি হয়।

অভিযোগকারীদের ভাষ্য, ফাইভ ইস্টার হারুনকে জমি কেনার বিষয়ে আপত্তি জানানো হলেও তিনি তা উপেক্ষা করেন।

পরবর্তীতে জমির একটি অংশে গ্যারেজ ভাড়া দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভাড়ার চুক্তিও সম্পাদন করা হয়েছে বলে দাবি পরিবারের।

চুক্তি অনুযায়ী, দুই বছরের জন্য গ্যারেজটি ভাড়া দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মনিরগংদের অভিযোগ, গত ০৭ নভেম্বর ২০২৬ তারিখে মনিরুল আলম রবি, মফিজুল হকসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত হয়ে জমি নিয়ে তাদের হুমকি দেন।

শুধু ওই দিনই নয়, এর আগেও বিভিন্ন সময়ে তাদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগকারী মনির গং দাবি, রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে জমিটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিশেষ করে মনিরুল আলম রবির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে প্রভাব বিস্তারের অভিযোগও তুলেছেন ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় পৈতৃক সম্পত্তি হারানোর আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

তারা প্রশাসনের কাছে জমির প্রকৃত মালিকানা ও কাগজপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্ত, অবৈধ দখলচেষ্টা বন্ধ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এসব অভিযোগের বিষয়ে মনিরুল আলম রবি, মফিজুল হক ও সংশ্লিষ্ট অন্যদের বক্তব্য পাওয়া যায়নি।

তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। প্রশ্ন উঠেছে—পৈতৃক সম্পত্তির মালিকানা ও বৈধ ভাড়ার চুক্তি থাকা সত্ত্বেও কেন হুমকি-ধমকির মুখে পড়তে হবে জমির দাবিদার মনিরগং পরিবারকে?

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন  স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগী পরিবার।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)