ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা ● পল্টনে সিপিবির কার্যালয়ে হামলা,জামায়াত,বিএনপি'র বিরুদ্ধে অভিযোগ ● বনশ্রীতে ৪ ফ্ল্যাট কিনে সর্বস্বান্ত অবসরপ্রাপ্ত ব্যক্তি, ডেভেলপারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ● আমার দেশ’ পত্রিকার প্রেসে বোমা নিক্ষেপ,বিএফইউজে ও ডিইউজে'র নিন্দা ● নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মৃত্যুতে ৭ জনের বিরুদ্ধে মামলা,স্বামী আটক ● পরিবহনে পরিমানে কম দেখিয়ে প্রতি মাসে প্রায় ২ থেকে আড়াই কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ ● সোনারগাঁও এশিয়ান হাইওয়েতে ডাকাতের কবলে’...রফিকুল ইসলাম মাদানী ● তেহরানে ইরান-সৌদিসহ মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর মধ্যে বৈঠক ● জাইকার প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন....প্রধানমন্ত্রী ● আলোচনার কথা বলেও শর্ত চাপাচ্ছে যুক্তরাষ্ট্র,...অভিযোগ ইরানের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় নাগরিক পার্টির

রাষ্ট্র কাঠামো সংস্কার না হলে তারেক রহমানও হাসিনার পথে হাঁটবেন.....নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক মুন্সিগঞ্জ

প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৫:১৫ পিএম
রাষ্ট্র কাঠামো সংস্কার না হলে তারেক রহমানও হাসিনার পথে হাঁটবেন.....নাহিদ ইসলাম

রাষ্ট্রের কাঠামো পরিবর্তন ও প্রয়োজনীয় সংস্কার না করা হলে তারেক রহমানও শেখ হাসিনার অনুসৃত পথেই হাটবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

তাঁর মতে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তি পরিবর্তন হলেও স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ও কাঠামো এখনো বদলায়নি।

সোমবার ২৬ অক্টোবর  বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ শহরের কাচারি এলাকার একটি পার্টি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপির সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচন নিয়ে পরিকল্পনা তৈরির উদ্দেশ্যে সভাটির আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যদি রাষ্ট্র কাঠামোর পরিবর্তন না করি, সংস্কার না করি, তাহলে তারেক রহমান তো সেই দিকেই যাবেন এবং তিনি সেই দিকেই যাচ্ছেন।’

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন:

আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিচার বিভাগ, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন ও সরকারি কর্ম কমিশন দলীয়করণ করা হয়েছিল বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম।

তাঁর দাবি, এসব প্রতিষ্ঠানে এখনো দলীয় প্রভাব বিস্তারের চর্চা অব্যাহত রয়েছে। এমনকি বিরোধী দলের জন্য নির্ধারিত আসনগুলোর ক্ষেত্রেও দলীয়করণ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সংবিধান পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংশোধন বা পরিবর্তন করা না হলে বর্তমান সরকারও আগের সংসদগুলোর ধারাবাহিকতায় পরিচালিত হবে।

শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে:

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশে ডিসেম্বরে আসার কোনো সুযোগ এবং সম্ভাবনা আমি দেখি না।’

আওয়ামী লীগ ও শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কথিত তৎপরতাকে কেবল দলটির নিজস্ব রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর মতে, আওয়ামী লীগ বর্তমানে যে দেশে অবস্থান করছে, সেখানকার কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবেও বিষয়টি বিশ্লেষণ করা প্রয়োজন।

নাহিদ ইসলামের অভিযোগ, ভারত বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে চাপে ফেলতে আওয়ামী লীগকে ব্যবহার করে এ ধরনের তৎপরতা চালাচ্ছে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন বড় প্রশ্ন হলো—আধিপত্যবাদী শক্তির মোকাবিলা কীভাবে করা হবে।

জাতীয় স্বার্থ ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রাজনৈতিক দলকে আলাদাভাবে বিবেচনা না করে বাংলাদেশের পক্ষে কারা অবস্থান করছে এবং কারা বিপক্ষে রয়েছে, তা যাচাই করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, মুন্সিগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং সদস্যসচিব মারুফ হাসান মন্টিসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)