Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন ● চ্যানেলের চেয়ারম্যানের পরিচয় ঘিরে প্রশ্ন,একাধিক মামলা-জিডির অভিযোগ,তথ্য যাচাই চলছে ● আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে বাধা ● ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত ● ভারত পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা ● রাজধানী হাজারীবাগ ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ ● ইমিগ্রেশন কর্মকর্তাদের সেবারমান অনেক উন্নত,বাংলাদেশে এর ব্যতিক্রম কেন, ● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রামে

সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী করে ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা

প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ১১:২৭ এ এম
সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী করে ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের মশাল মিছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে কেক কাটা সহ বিভিন্ন কার্যক্রমের ফলে নড়েচড়ে বসেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

থানায় সন্ত্রাস বিরোধী আইনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানকে প্রধান আসামী করা সহ আরও ৫০ নেতাকর্মীকে আসামী করে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার ০১ অক্টোবর  বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাতে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি নামক স্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্ম দিন উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে কেক কাটাসহ বর্তমান সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই (নি:) মোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়।

এই ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম বাদী হয়ে কুমিল্লা দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ও চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানকে প্রধান আসামী করে, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর হাজী নজরুল ইসলাম কামালকে ২নং আসামী ও চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি, শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ জালাল মজুমদারকে ৩নং আসামী করে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০/৩০ জনের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে।

মামলা দায়েরের পর থেকে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী আমজাদ হোসেন মোরশেদ, আলমগীর হোসেন জাহিদ, আওয়ামীলীগ নেতা মজিদসহ ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

থানায় দায়েরকৃত মামলার অপর আসামিদের আটকের বিষয়েও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন অপতৎপরতা ও আইন-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা চালিয়ে আসছে।

থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে এসব ঘটনার সাথে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

বাকি চিহিৃত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রধান আসামি হওয়া প্রসঙ্গে সাবেক মেয়র মিজানুর রহমান বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দমনের উদ্দেশ্যে মিথ্যা, কাল্পনিক, আজগুবি মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানী করার জন্যে মাঠে নেমেছে।

তবে এসব অপচেষ্টা করে কখনোই মুজিব আদর্শের নেতাকর্মীদের দূরে সরানো যাবেনা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)